Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..মাধ্যমিকে প্রথম স্থান দখল করল সৌগত দাস

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর, ২১মেঃ-মাধ্যমিকে প্রথম স্থান দখল করল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র সৌগত দাস। ৬৯৪ নম্বর পেয়েছে সে।প্রথম হওয়ার পরেই বাড়িতে উৎসবের মেজাজ। স্কুলের শিক্ষক থেকে শু…


নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর, ২১মেঃ-মাধ্যমিকে প্রথম স্থান দখল করল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র সৌগত দাস। ৬৯৪ নম্বর পেয়েছে সে।প্রথম হওয়ার পরেই বাড়িতে উৎসবের মেজাজ। স্কুলের শিক্ষক থেকে শুরু করে পাড়া, প্রতিবেশী— সবাই এসে শুভেচ্ছা জানাচ্ছেন সৌগতকে। তার বাবা ভরত কুমার দাস মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠেরই গণিতের শিক্ষক। ভাল ফলের জন্য স্কুলের শিক্ষিকা, গৃহশিক্ষক এবং বাবা-মাকে ধন্যবাদ জানিয়েছে সৌগত। তার মা শ্রাবণী দাস স্বাস্থ্যকর্মী। সৌগতর মোট ৪ জন গৃহশিক্ষক ছিলেন। দিনে সাত-আট ঘণ্টা পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে ছবি আঁকা এবং গল্পের বই পড়ায় আগ্রহী সৌগত। বড় হয়ে চিকিৎসক হতে চায় সে।পরীক্ষায় সাফল্যের নিরিখে সব চেয়ে এগিয়ে আছে পূর্ব মেদিনীপুর।এই জেলায় পাশের হার ৯৬.১০%।

No comments