
নিজস্ব প্রতিনিধি,ভাঙ্গর,২৪মেঃ-ভোটের ফলাফল ঘোষণার পরেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙরের পাওয়ার গ্রীড এলাকা । গতকাল রাতে ঐ এলাকার পদ্মপুকুর গ্রামে জমি কমিটির সমর্থকদের বাড়ী ভাংচুর চালায় একদল দুস্কৃতিকারী , এমনকি বাড়ীর মহিলাদের শ্লীলতা হানির চেষ্টা করে বলে অভিযোগ স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম ও তার অনুগামীদের বিরুদ্ধে । অপর দিকে জমি কমিটির সমর্থক দের অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে জানান আরাবুল ইসলাম । তিনি বলেন ভোটে হেরে গিয়ে নতুন করে এলাকায় সন্ত্রাস সৃস্টির চেস্টা করছে জমি কমিটির লোকজন । এই ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে নতুন হাট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আরাবুল ইসলামের লোকজন অপরদিকে ঐ একই ইস্যুতে পাদ্মপুকুর মোড়ে রাস্তা অবরোধ করে বীখোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশিপুর থানার পুলিশ এবং পরিস্ত্রিতি নিয়ন্ত্রনে আনে ।
No comments