Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..অস্থায়ী ক্যাম্প খুলে নেওয়ার নির্দেশ কে কেন্দ্র করে বচসা

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার,২২মেঃ-রাত পোহালেই লোকসভা ভোটের গণনা। গণনার ফল শুনবার জন্য তৈরি করা অস্থায়ী ক্যাম্প খুলে নেওয়ার নির্দেশ কে কেন্দ্র করে বচসা জড়ালেন কোচবিহার পুলিশ সুপার ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর…


নিজস্ব প্রতিনিধি,কোচবিহার,২২মেঃ-রাত পোহালেই লোকসভা ভোটের গণনা। গণনার ফল শুনবার জন্য তৈরি করা অস্থায়ী ক্যাম্প খুলে নেওয়ার নির্দেশ কে কেন্দ্র করে বচসা জড়ালেন কোচবিহার পুলিশ সুপার ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, প্রতিটি ভোটের সময় পলিটেকনিক কলেজের একটু দূরে ছোটবেলার বন্ধু গুরু দেশের বাড়িতে অস্থায়ী ক্যাম্প তৈরি করে সেখানে তারা নির্বাচনের গণনার ফল শুনবার জন্য অপেক্ষা করেন। আগামীকাল লোকসভা ভোটের গণনা। হঠাৎই কোচবিহার জেলা পুলিশ সুপার অমিত কুমার সিং এসে সেই অস্থায়ী ক্যাম্প খুলে ফেলার নির্দেশ দেন। এই নির্দিষ্ট কেন্দ্র করে বচসা জড়িয়ে পড়েন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহার জেলা পুলিশ সুপার অমিত কুমার সিং। পুলিশ সুপার অমিত কুমার সিং জানান, তিনি শুধুমাত্র নির্বাচন কমিশনের নির্দেশ পালন করছেন। গণনা কেন্দ্রের থেকে ২০০মিটারের দূরত্বে অস্থায়ী ক্যাম্প তৈরি করা যাবে বলে তিনি জানান। তিনি আরো জানান নির্বাচনের পর থেকে কোচবিহারে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং আরও ৮ কোম্পানি গণনার জন্য এসেছে। কোচবিহারের বিভিন্ন থানা গুলোতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া রয়েছে। গণনার পড়ে কোন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে কেন্দ্রীয় বাহিনী সে জায়গায় উপস্থিত হবে বলে জানান পুলিশ সুপার। এছাড়াও গণনা কেন্দ্রের সামনে প্রচুর পরিমানের পুলিশ বাহিনী মোতায়েন করা হবে বলে জানান পুলিশ সুপার অমিত কুমার সিং।

No comments