
নিজস্ব প্রতিনিধি,নরেন্দ্রপুর,২৪মেঃ-বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ। বিজেপি এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে মারার অভিযানে। অভিযোগের তীর তৃণমুল কংগ্রেসের দিকে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত জগদীশপুর এলাকায়। রাতের বেলায় বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজি এছাড়া বিজেপির পতাকা ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। শ্রীকান্ত নস্কর নামে এক বিজেপি এজেন্ট ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ও জেলা পরিষদের সদস্য রঞ্জন বৈদ্য। তার বক্তব্য বিজেপিতে থাকা সিপিএমের দুষ্কৃতকারীরা এই কাজ করেছে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments