
নিজস্ব প্রতিনিধি,বীরভূম,২৩মেঃ-দেশজুড়ে লোকসভা নির্বাচনে যখন গেরুয়া ঝড়ে ধরাশায়ী বিরোধীরা, গেরুয়া ঝড়ে যেখানে বাংলাতেও বিজেপি বিভিন্ন কেন্দ্রে বিপুল ভোটে জয় লাভ করছে, ঠিক সেই মুহুর্তে বীরভূম লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ শতাব্দী রায় নিজের আসন ধরে রাখলেন আগের থেকেও মার্জিন বাড়িয়ে। গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে শতাব্দি রায় ৬৭২৬৩ ভোটে নিকটবর্তী বামপ্রার্থী মহঃ কামরে এলাহিকে ৬৭২৬৩ ভোটে হারিয়ে দ্বিতীয়বারের জন্য বীরভূম লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
No comments