
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি,১৮মেঃ- তিন বছর পর ফেরার প্রেমিক। দীর্ঘদিন সহবাস করার পর প্রেমিক ফেরার হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ী ২নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধন তলার এক যুবতী। ২০১৬ সালে একটি বিয়ের বাড়িতে গিয়ে শিলিগুড়ি শহর লাগোয়া ফুল বাড়ির পশ্চিম ধনতলা ওই যুবতীর সাথে পরিচয় হয় ইসলামপুরের আজাহার আলীর। এরপর থেকে দুজনের শুরু হয় প্রেম-ভালোবাসা। প্রনয়ের সম্পর্ক ধীরে ধীরে স্বামী-স্ত্রীর সম্পর্কের রূপ নেয়। স্বইচ্ছায় দুজনের সহবাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করে ফুলবাড়ীর ওই যুবতী এবং তার প্রেমিক আজাহার আলী। কিন্তু ছন্দপতন চলতি বছরের মার্চ মাস থেকে। তিন বছরের প্রেম ভালোবাসা এবং সহবাস ভুলে আজাহার আলী ধীরে ধীরে এড়িয়ে যেতে শুরু করে ফুলবাড়ীর যুবতীকে। ইসলামপুরে গিয়েও আজাহার আলীর খোঁজ পায়নি যুবতী। বরং আজহার আলীর বাড়ির লোকজনের কাছ থেকে জুটেছে খারাপ ব্যবহার। এরপর ফুলবাড়ী সেই যুবতী শরণাপন্ন হয় স্থানীয় পঞ্চায়েতের। স্থানীয় পঞ্চায়েত মোহাম্মদ রফিক যুবতীকে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়ার উপদেশ দেন। এরপর বিপাকে পড়া প্রেমিকা শরণাপন্ন হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের। নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা দেবার পর তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার তদন্তকারী পুলিশ অফিসারেরা। অবশেষে তদন্তে নেমে আজাহার আলী কে ইসলামপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে এনজেপি থানার পুলিশ। পুলিশের জেরায় আজহার আলী স্বীকার করে দীর্ঘদিন সে যুবতীর সাথে সহবাস করেছে। এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে। এর পরেই প্রেমিকার অভিযোগের ভিত্তিতে প্রেমিক আজাহার আলী কে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। শনিবার অভিযুক্ত প্রেমিক আজহার আলী কে জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
No comments