
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া,১৯মেঃ-সপ্তম দফা নির্বাচনে রাজ্যের ৯ টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি আজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের একটি বুথে পুনঃ নির্বাচন হল। আজ সকাল থেকে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে শুরু হয়েছে শালতোড়া ব্লকের ছাতারকানালি প্রাথমিক বিদ্যালয়ের ওই বুথে পুনঃ নির্বাচন। ষষ্ঠ দফায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচন চলাকালীন ওই বুথে ঢুকে ইভিএম ভাংচুরের অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। এরপরই ওই বুথে পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে পুনঃ নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। নির্বিঘ্নেই চলছে ভোট দান প্রক্রিয়া।
No comments