তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক। শাহরুখ খানের কন্যা সুহানা এমনিতে বলিউডের উঠতি তারকা। তবে গ্ল্যামার জগতের বাসিন্দা হলেও খেলার প্রতি আলাদা টান রয়েছে শাহরুখ কন্যার। কলেজে পড়ার মাঝেই তাই বাবার সঙ্গে প্রায়ই তাকে দেখা যায় ইডেন গার্ডেন্সে। প্রিয় কেকেআর দলকে চিয়ার করতে হাজির থাকতে।
সুহানার ক্রাশ কিন্তু কোনও সিনে জগতের তারকা নন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুহানার সিক্রেট ক্রাশ শুভমন গিল! যিনি শুক্রবার রাসেল-শিখরদের মঞ্চে আলাদা করে নজর কেড়েছিলেন। শুভমনের ৩৯ বলে ঝোড়ো ৬৫ রানের দাপটেই শুক্রবার কেকেআর ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর বোর্ডে তোলে।
তবে হেরে গেলেও উঠতি ক্রিকেটার হিসেবে শুভমনের দাপুটে ইনিংস সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছে। এরপরই প্রকাশ্যে এল মালিক শাহরুখের কন্যা সুহানার সিক্রেট ক্রাশের বিষয়! গত মৌসুমে কেকেআরকে প্লে অফে তুলেও শুভমান গিল জেতাতে পারেননি দলকে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শুভমন। গতবারের আইপিএলে কেকেআরের জার্সিতে নিয়মিত পারফর্ম করে গেছেন। এবারও মোটামুটি ধারাবাহিক তিনি।
নিজের পারফরম্যান্সের মাধ্যমেই দলের মালিক শাহরুখের মন জয় করে নিয়েছেন তিনি। সেই সঙ্গে নাকি মেয়েরও! একাধিক ক্রিকেট ওয়েবসাইটে সে খবর প্রকাশিত হয়েছে। গত মৌসুমে প্লে অফে কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচের পরে শুভমনের সঙ্গে একান্তে কথা বলতে দেখা গিয়েছিল সুহানাকে। সেই পানি কি আজ গড়িয়েছে অন্য খাতে, জল্পনা তুঙ্গে আইপিএল জগতে।
from Daily Bangla http://bit.ly/2J3aZXE
from DNAবাংলা http://bit.ly/2ZIZLNY

No comments