আসন্ন ‘ভারত’ সিনেমায় কয়েকটি লুকে হাজির হবেন সুপারস্টার সালমান খান। এই ছবির জন্য মহাতারকাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আগের সব ছবির তুলনায় এ ছবিতেই তাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হয়েছে।
বলিউড ভাইজান নিজেই বলেছেন, জীবনে যত সিনেমায় কাজ করেছেন, যে কোনোটির চাইতে ১০ গুণ বেশি কাজ করতে হয়েছে ‘ভারত’-এর জন্য। সালমান এ-ও বলেছেন, এক চরিত্র থেকে আরেক চরিত্র ফুটিয়ে তুলতে তাকে ওজন ঝরাতেও হয়েছে যেমন, বাড়াতেও হয়েছে। আর তা কম সময়ের মধ্যে। কঠিন ছিল তার জন্য।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে সালমান খান বলেছেন, “আপনারা নিশ্চয়ই ‘সুলতান’ (২০১৬) সিনেমাটি দেখেছেন। আমার এর আগের যেকোনো ছবির চাইতে এটিতে ১০ গুণ বেশি পরিশ্রম করেছি। কারণ একবার ওজন কমাতে হয়েছে, আবার ওজন বাড়াতে হয়েছে। আর এর সবই করতে হয়েছে অল্প সময়ের মধ্যে। আগে এসব আমার জন্য সহজ ছিল, অবশ্যই এখন কঠিন।’
‘ভারত’-এ বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে সালমান খানকে, একেবারে ২৭ বছরের তরুণ থেকে ৭০ বছরের বৃদ্ধরূপে দেখা যাবে তাকে। ভারত সিনেমাটিতে যুবক থেকে শুরু করে ৭০ বছর বয়সি বৃদ্ধের চরিত্রে দেখা যাবে সালমানকে। সিনেমাটি নির্মিত হচ্ছে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ওড টু মাই ফাদার সিনেমা অবলম্বনে।
দক্ষিণ কোরীয় এ সিনেমায় ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত একটি সাধারণ ব্যক্তির জীবনের গল্প তুলে ধরা হয়। ভারত সিনেমাটিতে ১৯৪৭ থেকে ২০১০ সাল পর্যন্ত সালমানের চরিত্রটিকে ঘিরে বিভিন্ন ঘটনা দেখানো হবে।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান অগ্নিহোত্রী, ভুষণ কুমার, কৃষাণ কুমার, নিখিল নমিত ও সালমান খান। এটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-জ্যাকি শ্রফ, টাবু, ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভার প্রমুখ। চলতি বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
from Daily Bangla http://bit.ly/2PEmzd1
from DNAবাংলা http://bit.ly/2J2QIBy

No comments