ঋতম্ভরা সিংহ রায়;কান্দি: পশ্চিমবাংলায় কংগ্রেস-সিপিএম-বিজেপির আঁতাত রয়েছে। মুর্শিদাবাদে কংগ্রেস ও সিপিএমের হয়ে প্রচার চালাচ্ছে আরএসএস। মুর্শিদাবাদের মানুষ ভয় পায় অধীর চৌধুরীকে- কান্দির নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের তোপ তৃনমূল সুপ্রিমোর। বেকারত্ব, কৃষক আত্মহত্যা ও নোটবন্দীর ইস্যুকে হাতিয়ার করে এদিনের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃনমূল নেত্রী বলেন প্রধানমন্ত্রী হিটলারী কায়দায় সরকার চালাচ্ছেন, যা মানুষ মেনে নেবে না। বুধবার মুর্শিদাবাদ সফরের দ্বিতীয় দিনে কান্দির মোহনবাগান ময়দানে বহরমপুর লোকসভার প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে নির্বাচনী প্রচার সভায় হাজির হয়ে একযোগে বিরোধীদের তীব্র ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস সিপিএম বিজেপি নয় ভোট দিন তৃনমূলকে এমনই বার্তা দেন নির্বাচনী সভা থেকে। এদিনের সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, তৃনমূলের জেলা সহ সভাপতি অশোক দাস, বহরমপুর কেন্দ্রের তৃনমূল প্রার্থী অপূর্ব সরকার সহ জেলা নেতৃত্ব। প্রখর রোদের তেজকে উপেক্ষা করে সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সভা শেষে সেখান থেকে তিনি রওনা দেন জঙ্গীপুর লোকসভার প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে রঘুনাথঞ্জের সভায়।
from Breaking Kolkata http://bit.ly/2Xm6ew3
from DNAবাংলা http://bit.ly/2Phd8A7

No comments