Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

Politics কংগ্রেস ঘাঁটিতে বিজেপি হটাও স্লোগান শুভেন্দুর

মুর্শিদাবাদ কেন্দ্রের তৃনমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে হরিহরপাড়ায় এক জনসভার আয়োজন করা হয় জেলা তৃনমূলের পক্ষ থেকে। সোমবার বিকেলে হরিহরপাড়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা …




মুর্শিদাবাদ কেন্দ্রের তৃনমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে হরিহরপাড়ায় এক জনসভার আয়োজন করা হয় জেলা তৃনমূলের পক্ষ থেকে। সোমবার বিকেলে হরিহরপাড়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃনমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে প্রার্থী আবু তাহের খান সহ উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুব্রত সাহা, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, বলিষ্ঠ নেতা নিয়ামত সেখ, মইনুল হাসান, চাঁদ মহম্মদ, সাগির হোসেন ছাড়াও দলীয় কর্মীরা। এদিনের জনসভায় মূলত তৃনমূল সরকারের উন্নয়নমুখী বার্তাকে হাতিয়ার করে প্রার্থীর সমর্থনে ভোট প্রার্থনা করা হয় জনসাধারণের কাছে। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী  সিপিএমের পাশাপাশি কংগ্রেস গড়ে অবশ্যই প্রধান বিরোধী কংগ্রেস বলে মনে করছে তৃনমূল- সভায় ভাষণ রাখতে গিয়ে তেমনই বক্তব্য উঠে আসে বারবার বক্তাদের মুখে। জেলায় কংগ্রেসকে হারাতে যে তৃনমূল বদ্ধপরিকর তা স্পষ্টতই বোঝা যায় শুভেন্দু বাবুর বক্তব্যে। পাশাপাশি বিজেপি হঠাও দেশ বাঁচাও স্লোগানও তোলা হয় সভা-মঞ্চ থেকে। এদিন বিকেলে তৃনমূলের এই জনসভায় জনসাধারণে উপস্থিতিও ছিল নজর কাড়ার মতো।


from Breaking Kolkata http://bit.ly/2UJOCN2


from DNAবাংলা http://bit.ly/2uQVTMJ

No comments