Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

Now পুলিশের নাকাচেকিংয়ে উদ্ধার তক্ষক

পাচার হবার আগেই নাকাচেকিং চলা কালিন বিলুপ্ত হয়ে যাওয়া তক্ষক উদ্ধার হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রবিবার কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার গ্রামপঞ্চায়েতের অধিনে তিলগা চেক পোস্টে নাকাচেকিং চলা ক…


পাচার হবার আগেই নাকাচেকিং চলা কালিন বিলুপ্ত হয়ে যাওয়া তক্ষক উদ্ধার হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রবিবার কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার গ্রামপঞ্চায়েতের অধিনে তিলগা চেক পোস্টে নাকাচেকিং চলা কালিন একটি ট্যাক্সি থেকে একটি তক্ষক সহ তিন জন কে আটক করে নির্বাচন কমিশনের কর্মিরা পুলিশের সহযোগিতায়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানায়ায় এদিন দক্ষিন দিনাজপুর জেলার ত্রিমহনী থেকে WB-62,2022 নাম্বার ট্যাক্সি ভাড়া করে বালুরঘাট থানার চকভিগু এলাকার বাসিন্দা অভিজিৎ দাস ( ৩৭)। গাড়ি ছাড়ার পড় মাঝে রাস্তায় রফিক মন্ডল (২৯) বাড়ি হিলি থানার উত্তর জামালপুর ও ইদ্রিস আলি মন্ডল (৩১) বাড়ি হিলি থানার শ্রীকৃষ্ণপুরে এরা দুজনে একটি সাধারন বাজারের ব্যেগে করে নিয়ে তক্ষক নিয়ে গাড়িতে উঠে পাচারের উদ্যাশ্যে। কালিয়াগঞ্জের তিলগা চেক পোস্ট এলাকায় নাকা চেকিং করার সময়ে নাকাচেকিংয়ে দায়িত্বে থাকা কর্মিদের সন্দেহ হলে তারা ব্যাগ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের তারা করে আটক করে। ব্যাগ খুলে দেখা যায় বিলুপ্তের পথে থাকা তক্ষক। জার বাজার মূল্য কয়েক লক্ষ্যাধিক টাকার উপরে। তক্ষক সহ ধৃত তিনজকেই কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পড়ে কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্ধ্যোপাধ্যয় উদ্ধার হওয়া তক্ষকটি বনদপ্তরের হাতে তুলে দেয় এবং কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এবং এর সাথে আর কারা জরিত রয়েছে তা খতিয়ে দেখছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।


from DNAবাংলা http://bit.ly/2PaNBIO

No comments