রোবট নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। অন্ত নেই বিজ্ঞানীদের গবেষণাও। রোবট জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে দিনদিন।অতি সুক্ষ কাজ থেকে শুরু করে নানান কাজের কাজী হচ্ছে এই রোবট।
রোবটের এই অগ্রযাত্রায় একদিন রোবট আর মানুষ পাশাপাশি বাস করবে বলে বিজ্ঞানীদের ধারণা।
তবে সে যাই হোক, তাই বলে রোবট মানুষের যৌন চাহিদা মেটাবে?
ঘাবড়ে যাওয়ার মতোই কথা বটে। তবে হ্যাঁ, এটাই বাস্তব হতে চলেছে এ বছর।
এই বছর আপনার ঘরে আসতে পারে এমন রোবট।আপনার শরীরী চাহিদা মেটাবে সে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০১৬-র সব থেকে বড় ট্রেন্ড হতে চলেছে এই ‘সেক্স রোবট’। শুনতে অনেকটা ১৯৮০-র দশকের সায়েন্স ফিকশনের মতো লাগলেও, এটাই বাস্তব।
গত এক বছরে সেক্স রোবটের জনপ্রিয়তা যে হারে বেড়েছে, তাতে মনে করা হচ্ছে এই বছরটা এই রোবটদেরই।
সেক্স রোবটের এই ঊর্ধ্বগামী চাহিদা থেকে আরও একটি প্রশ্ন উঠেছে। তাহলে কি একাকীত্ব বাড়ছে মানুষের মধ্যে?
২০১৬-য় সেক্স রোবট ট্রেন্ড হয়, তা হলে বলতেই হচ্ছে, এই বছরে একাকীত্ব আরও বাড়বে।
দেখা গিয়েছে, শুধুমাত্র শারীরিক সম্পর্কই নয়, সেক্স রোবটের প্রতি মানসিকভাবেও আকৃষ্ট হচ্ছেন অনেকে। ভালবাসছেন এই রোবটদেরকে।
যৌনতা এবং সম্পর্ক বিশেষজ্ঞ হেলেন ড্রিলকল বলেন, ‘‘একাকীত্ব থেকে নানা ধরনের মানসিক সমস্যা দেখা দেয়। সেক্স রোবটের প্রতি আকর্ষণকে সেই দিক থেকে বিচার করে বিকৃতি বলা চলে না। বরং, বিকৃতির থেকে নিষ্কৃতি মেলে এতে”।
হেলেন আরও বলেন, “সেক্স রোবটের চাহিদা বাড়ছে কারণ একাকীত্ব বাড়ছে। এই চাহিদা আরও বাড়বে।’’
from aaj now | আজ নাউ | http://bit.ly/2PnRJ8k
from DNAবাংলা http://bit.ly/2UODeAA

No comments