Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

Just সিলিন্ডারে গ্যাসের পরিমাণ বুঝবেন যেভাবে

বাসায় থাকা গ্যাস সিলিন্ডারের সমস্যা একটায় হুট করে কখন ফুরাবে বলা যায় না। হঠাৎ বাসায় যদি এসে পড়ে মেহমান তবে তো ঝামেলার শেষ নেই। অনেকে ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করেন গ্যাস আসলে কতখানী আছে। এতে করে ঠিক ঠাক কিছু জানা যায় না।

অভিনব পদ্ধতি…

অভিনব পদ্ধতিতে জেনে নিন গ্যাস সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে।

মধ্যপ্রদেশের একটি সায়েন্স কলেজের অধ্যাপক বিজেন্দ্র রায়ের দাবি, গ্যাস কতটা আছে তা বোঝার জন্য প্রথমে ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে ভালো করে মুছতে হবে। এমন ভাবে মোছা উচিত, যাতে সিলিন্ডারের গায়ে কোনও ধুলোর আস্তরণ থাকলেও তা উঠে যায়।

মোছা শেষ হলে দেখা যাবে সিলিন্ডার শুকোতে শুরু করেছে। দু’-তিন মিনিট পরে খেয়াল করলে দেখা যাবে সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়েছে, বাকি অংশ ভিজে রয়েছে। সেই অংশ শুকোতে একটু সময় লাগছে। প্রতিবেদনের দাবি অনুযায়ী, যতটা অংশ ভিজে থাকবে সেই অংশেই গ্যাস রয়েছে বলে ধরে নিতে হবে।

অধ্যাপক রায় জানিয়েছেন, যেখানে তরল কিছু থাকে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কম হয়। ফলে সিলিন্ডারের যে অংশটুকুতে এলপিজি রয়েছে, সেই অংশটি শুকোতেও সময় বেশি লাগে।

from aaj now | আজ নাউ | http://bit.ly/2ZmUdIP

from DNAবাংলা http://bit.ly/2vbI0ZH

No comments