Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

গ্যাস দূর্ঘটনা এড়াবেন যে ৫ উপায়ে

শহুরে জীবনে গ্যাসের বিকল্প ভাবাই যায়না। বাসা-বাড়ি কিংবা ফ্ল্যাট সব জায়গায়ই সাধারনত রান্নার চুলো জ্বালাতেই গ্যাসের ব্যবহার হয়ে আসছে। সরকারী সংযোগের পাশাপাশি বেসরকারীভাবে অনেকে সিলিন্ডার গ্যাসও ব্যাবহার করছেন।

ভয়ঙ্কর দাহ্য পদার্থ …



শহুরে জীবনে গ্যাসের বিকল্প ভাবাই যায়না। বাসা-বাড়ি কিংবা ফ্ল্যাট সব জায়গায়ই সাধারনত রান্নার চুলো জ্বালাতেই গ্যাসের ব্যবহার হয়ে আসছে। সরকারী সংযোগের পাশাপাশি বেসরকারীভাবে অনেকে সিলিন্ডার গ্যাসও ব্যাবহার করছেন।

ভয়ঙ্কর দাহ্য পদার্থ এই গ্যাস অনেক বড় দূর্ঘটনারও কারণ হতে পারে। এধরণের দুর্ঘটনায় অহরহই প্রাণহানী ঘটছে। আপনি যদি এর ব্যবহারকারী হন তবে অবশ্যই কতগুলো সতর্কতা আপনাকে পালন করতে হবে। কারণ, দুর্ঘটনা তো আর কাউকে বলে কয়ে আসেনা!

জেনে নিন, কি কি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে-

১. যেন কোন প্রকার ‘লিকেজ’ বা ছিদ্র না থাকে এমনভাবে গ্যাসের সঙ্গে চুলা’র সংযোগ দিতে হবে। শুধু তাই নয় কিছুদিন পর-পর তা পরীক্ষা করেও দেখতে হবে।

২. সহজে আগুন লেগে যেতে পারে এমন দ্রব্যাদি সবসময় চুলার কাছ থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।

৩. রান্না ঘরে ‘বাতাস প্রক্ষেপণকারী’ বা ভ্যান্টিলেটর পাখা রাখা আবশ্যক। চুলা জ্বালাবার আগেই এটি চালু করে দিন। রান্না ঘরে ঢুকা মাত্রই আপনার নাকটিকে সতর্ক রাখুন। গ্যাসের গন্ধ টের পেয়েও অনেকে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন।

৪. রান্না ঘরের জানালায় ফাঁক রাখুন। এতে করে যদি কখনো গ্যাস লিক হয় তবে তা আপনার বাসায় ছড়িয়ে পড়বেনা। তা না হলে দীর্ঘক্ষন গ্যাস লিকেজের মাধ্যমে যদি সারা বাড়িতেই গ্যাস ছড়িয়ে পড়ে তবে ম্যাচের কাঠি জ্বালা মাত্রই প্রচন্ড বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

৫. অনেকেই আগুন ধরে রাখার জন্য চুলা অল্প করে জ্বালিয়ে রাখেন। এমনটি করা উচিৎ নয়। এতে আমাদের গ্যাসের যেমন অপচয় হয় তেমনি, এ থেকে ঘটতে পারে বড় দুর্ঘটনাও।

কেবল গ্যাসের চুলাই শুধু নয়, আগুনের যে কোন ব্যবহারেই আমাদের সতর্ক থাকা উচিৎ। আর এ কথাটি আমাদের ভুলে গেলে চলবেনা যে, গ্যাস আমাদের অনেক মূল্যবান একটি সম্পদ। এটি এক সময় শেষ হয়ে যাবে। তাই কোন অবস্থাতেই এর অবচয় করা ঠিক হবেনা।


from Daily Bangla http://bit.ly/2V2GHvm


from DNAবাংলা http://bit.ly/2ZJdBzJ

No comments