বলিউডে ২০১৩ সালে ‘আশিকি-২’ ছবির মাধ্যমে যাত্রা শুরু হয় শ্রদ্ধা কাপুরের। এই সল্প সময়েই বেশ কিছু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। অভিনয়েও প্রশংসা পেয়েছেন শ্রদ্ধা।
চরিত্রের প্রয়োজনে শিখেছেন নাচ ও কুংফু-কারাতে। তবে এবার একটু বিপাকে পড়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, সাইনা নেহওয়ালের বায়োপিক ছবির জন্য বেশ কিছু দিন ধরেই ব্যাডমিন্টন খেলা অনুশীলন করছেন শ্রদ্ধা। কিন্তু পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়ের খেলাটি রপ্ত করতে পারছেন না।
অবশ্য শোনা যাচ্ছে- খেলাটি ভালোভাবে রপ্ত করতে এরই মধ্যে খোদ সাইনার কাছ থেকে প্রশিক্ষণ নিতে শুরু করেছেন শ্রদ্ধা। কেননা সাইনার চরিত্র অনস্ক্রিনে ফুটিয়ে তোলা তো আর মুখের কথা নয়। তাই রিয়েল লাইফের সাইনাকে রিল লাইফে জীবন্ত করে তুলতে প্রশিক্ষণে জোর দিয়েছেন এই তারকা।
সব ঠিক ঠাক হয়ে গেলে আগামী ফেব্রুয়ারি কিংবা মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
বর্তমানে ‘সাহো’ ছবিতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। এই ছবিতে প্রথমবারের মতো বাহুবলি সুপারস্টার প্রভাসের সাথে অভিনয় করছেন তিনি। প্রভাসও এই প্রথম বলিউডে অভিনয় করছেন।
from Breaking Kolkata http://bit.ly/2DjSSZI
from MAJARU | বিনোদন | জোকস | সারাক্ষণ | মজার ঘটনায় মজারু | http://bit.ly/2VR27rB
from newswelle http://bit.ly/2DnuRRD
from DNAবাংলা http://bit.ly/2KJkugX

No comments