তিনি গান গেয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ পাওয়া যায় তাকে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মুহূর্তের নানান ছবি পোস্ট করতে দেখা যায় কলকাতার গায়ক অনুপম রায়কে। আর তারকাদের ব্যক্তিগত ছবি, ছেলেবেলার ছবি দেখলে ভক্তদের উৎসাহ থাকে বৈকি।
সম্প্রতি, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৮ বছর বয়সের একটি ছবি পোস্ট করতে দেখা গেছে গায়ক অনুপম রায়কে। ক্যাপশানে তিনি লিখেছেন, ‘আমি তখন অষ্টাদশের ছোঁয়ায়। ওজন ৫৮, গার্লফ্রেন্ড 0।’
ছবিটা দেখে একটা কথা বলতেই হয় বছর ১৮-র অনুপমের সঙ্গে তার আজকের চেহারার কোনও মিলই নেই।
হঠাৎ করে এই ছবিটি দেখলে কেউ হয়তো একে অনুপম রায় বলে চিনতেও পারবেন না।
এর আগে মাতৃ দিসবে মায়ের সঙ্গে ছেলেবেলার একটি ছবি পোস্ট করতেও দেখা গিয়েছিল গায়ককে। কিছুদিন আগে নিজের হাতে মটন রান্না করার একটি ভিডিও পোস্ট করেছিলেন অনুপম রায়।
প্রসঙ্গত, অটোগ্রাফ, চলো পাল্টাই, রং মিলান্তি, হাইওয়ে, তিন ইয়ারি কথা, ল্যাপটপ, চোরাবালি, হেমলক সোসাইটি, রসগোল্লা, জুলফিকর, সহ অসংখ্যা বাংলা ছবিতে শোনা গেছে অনুপমের গান। তবে শুধু গান গাওয়াই নয়, সমান তালে গান লেখা ও সুর দেওয়ার কাজও করেছেন।
শুধু বাংলা ছবিতে গান গাওয়া নয়, অক্টোবর, পিঙ্ক, পিকুর মতো হিন্দি ছবিতেও গান গেয়েছেন অনুপম। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘কণ্ঠ’র সঙ্গীত পরিচালনাও করেছেন অনুপম রায়।
from Daily Bangla http://bit.ly/2vAaXhP
from DNAবাংলা http://bit.ly/2DGNCzx



No comments