Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

শ্রীলঙ্কায় পবিত্র উৎসবে কারা হামলা চালিয়েছে?

শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা ও পাঁচ তারকা তিনটি হোটেলে সিরিজ বোমা হামলায় ৩৫ বিদেশিসহ অন্তত ২০৭ জন নিহত ও ৪ শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় সাত সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

এখনও পর্যন্ত কমপক্ষে আটটি বিস্ফোরণের খ…



শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা ও পাঁচ তারকা তিনটি হোটেলে সিরিজ বোমা হামলায় ৩৫ বিদেশিসহ অন্তত ২০৭ জন নিহত ও ৪ শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় সাত সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

এখনও পর্যন্ত কমপক্ষে আটটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এর আগে ব্রুনেই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়েছেন এবং নাতি জায়ান চৌধুরী নিখোঁজ হয়েছে।

শেখ সেলিমের পারিবারিক সূত্রে জানা গেছে, এরই মধ্যে পরিবারের সদস্যরা কলম্বোর উদ্দেশে রওয়ানা হয়েছেন।

এদিকে বিবিসি ও আল-জাজিরার খবরে বলা হয়েছে, বোমা বিস্ফোরণের ঘটনায় মোট সাত সন্দেহভাজনকে আটক করা হয়েছে। শ্রীলঙ্কান সরকার নিশ্চিত করেছে অধিকাংশ বিস্ফোরণই ছিল আত্মঘাতী হামলা এবং একটি গোষ্ঠীই হামলাগুলো চালিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রোয়ান ইজেয়ারদেন ঘটনার বর্ণনা দিয়ে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন। আর এর পেছনে কোনো ধর্মীয় সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে বলে জানিয়েছেন তিনি।


from aaj now | আজ নাউ | http://bit.ly/2UKACn4


from DNAবাংলা http://bit.ly/2ITHTKr

No comments