আলিপুরদুয়ার জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা ৫৪৪ টি।১৪৯ টি অতি স্পর্শকাতর বুথ রয়েছে।এই সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে।আলিপুরদুয়ারের জেলাশাসক শুভাঞ্জন দাস ও পুলিশ সুপার সুনীল কুমার যাদব এক আজ ডুয়ার্স কন্যায় এক সাংবাদিক বৈঠকে এ খবর জানান।আলিপুরদুয়ার জেলায় ১২৭৪ টি বুথ রয়েছে।তার মধ্যে ৫৪৪ টি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে।আলিপুরদুয়ারে এবার ২১ কোম্পানী কেন্দ্রীয় এসেছে।প্রতিটি থানা এলাকায় ৩/৪ কোম্পানী করে কেন্দ্রীয় বাহিনী থাকছে।আগের বারের তুলনায় ৫ কোম্পানী বেশী বাহিনী পাওয়া গেছে। জেলাশাসক আরো জানান আমরা ভোটার ও ভোটকর্মীদের আশস্ত্র করতে চাইছি যে আতঙ্কিত হবার কিছু নেই সব দিক দিয়ে ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে ।
from DNAবাংলা http://bit.ly/2OYLKGX

No comments