আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ৭১ বছরে পা দিলেন অভিনেত্রী জয়া বচ্চন। সত্তরের দশকের মিষ্টি বাঙালি মেয়ে থেকে বলিউডের বচ্চন পরিবারের দাপুটে অভিনেত্রী হয়ে ওঠার এই সফরে মায়ের জন্য বিশেষ বার্তা শেয়ার করেছেন তার মেয়ে শ্বেতা বচ্চন নন্দা।
তবে পুরনো নয়, শ্বেতা সাম্প্রতিক একটি ঝকঝকে ছবি শেয়ার করেছেন যাতে ৭১ বছর বয়সী জয়া বচ্চনকে সাদা পোশাকে আর মেয়ে শ্বেতাকে কালো শাড়িতে দেখা যাচ্ছে। ওয়াল্ট হুইটম্যানের কবিতার লাইন উদ্ধৃত করে তিনি লেখেন, ও ক্যাপ্টেন! আমার ক্যাপ্টেন!
অন্যদিকে, শ্বেতার ভাই অভিনেতা অভিষেক জয়া বচ্চনের বহু পুরনো একটি ছবি শেয়ার করে লিখেছেন, মা। এই শব্দটাই সব কথা বলে দেয়। শুভ জন্মদিন মা, তোমাকে ভালোবাসি। মাত্র কয়েকটি শব্দে শ্বেতা ও অভিষেক যেভাবে তাদের জীবনে মা জয়া বচ্চনের ভূমিকা বর্ণনা করেছেন তা সত্যিই অনুপ্রেরণীয়।
সোমবার, শ্বেতা জয়া বচ্চনের জন্য একটি অন্তরঙ্গ নৈশভোজের পার্টির আয়োজন করেছিলেন এবং তিনি তার মায়ের কিছু ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রন জানান। মুম্বাইয়ের শহরতলির ট্রেসিন্ডে আয়োজিত এই পার্টিতে শ্বেতার পরণে ছিল একটি ক্যাসুয়াল ডেনিম এবং টি-শার্ট। জয়ার পরণে ছিল সাদা রঙের পোশাক। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় মা মেয়ের নানা মুহূর্ত ধরা পড়ে চিত্র সাংবাদিকদের ক্যামেরাতে।
অভিনেতা দম্পতি জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের দুই সন্তানের মধ্যে শ্বেতাই বড়। তিনি ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে করেন এবং তাদের দুই সন্তান হল নভ্যা নাভেলি (২১), এবং অগস্ত্য (১৮)। অভিষেক বচ্চন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিয়ে করছেন।
বাবা-মা এবং ভাইয়ের বিপরীতে, শ্বেতা চলচ্চিত্রে নিজের কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেননি। তার লেখা বই প্যারাডাইজ টাওয়ার্স গত বছর অক্টোবরে প্রকাশ পেয়েছে।
from Breaking Kolkata http://bit.ly/2G1lzeJ
from DNAবাংলা http://bit.ly/2U5tTPt


No comments