পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও চিত্রনাট্যকার শুভেন্দু দাশমুন্সীর ছবি ‘দুর্গেশগড়ের গুপ্তধন’এ অভিনয় করতে চলেছেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা। এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেল ছবির ‘মোশন লোগো’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা সহ পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও চিত্রনাট্যকার শুভেন্দু দাশমুন্সী।
গুপ্তধনের সন্ধান করতে গিয়ে রহস্যের জট ছাড়ানোর উত্তেজনাই আলাদা। বাংলা সাহিত্য থেকে শুরু করে সিনেমা জগৎ ও ধারাবাহিকেও অনেক বার গুপ্তধন খোঁজার বিভিন্ন কাহিনী ফিরে এসেছে। নতুন সংযোজন ‘দুর্গেশগড়ের গুপ্তধন’।
চোখ ধাঁধানো বিশাল এলইডি পর্দায় মোশন পোস্টারের উপর থেকে আবরণটি সরান অভিনেতা আবির চট্টোপাধ্যায়। শেষ ছবির মতই সোনাদার চরিত্রে আবির চট্টোপাধ্যায়, আবিরের চরিত্রে অর্জুন চক্রবর্তী ও ঝিনুকের ভূমিকায় দেখা যাবে ইশা সাহাকে। নতুন লোগো দেখে বোঝাই যাচ্ছে এই ত্রয়ী পা বাড়িয়েছে গুপ্তধনের আস্তানার সন্ধানে।
from Breaking Kolkata http://bit.ly/2U8fH8i
from DNAবাংলা http://bit.ly/2U7Fm14

No comments