Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বিমানবন্দরে হঠাৎ দেখা আমির-চিরঞ্জীবিরের, সাথে ছিলেন যারা

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সাথে টোকিও বিমানবন্দরে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবির হঠাৎ দেখা৷ দুই তারকা ধরা দিলেন একই ফ্রেমে ৷ দক্ষিণে চির আন্না অর্থাৎ দাদা নামেও পরিচিত ৷ সঙ্গে আমির পত্নী কিরণ, চিরঞ্জীবির স্ত্রী সুরেখ…



বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সাথে টোকিও বিমানবন্দরে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবির হঠাৎ দেখা৷ দুই তারকা ধরা দিলেন একই ফ্রেমে ৷ দক্ষিণে চির আন্না অর্থাৎ দাদা নামেও পরিচিত ৷ সঙ্গে আমির পত্নী কিরণ, চিরঞ্জীবির স্ত্রী সুরেখাও ছিলেন ৷

জাপানে শুট শেষে একটু অবসরে চিরঞ্জীবি ৷ স্ত্রী সুরেখার সঙ্গে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য ৷ সুরেন্দ্র রেড্ডির নির্দেশনায় অ্যাকশনে ভরপুর ছবির একটি বড় অংশ জাপানের সায়রায় শুটিং হয়েছে ৷

প্রযোজক জানিয়েছেন সম্ভবত ছবিটি বিজয়া দশমীর সময়ে মুক্তি পাবে ৷ তাই একটু ধীর গতিতে শুটিং হচ্ছে ৷ তবে ঠিক সময়েই সম্পন্ন হবে বলেই আশা করেছেন তিনি ৷ তবে অনেক হিন্দি ছবিও করেছেন তিনি

এবার নতুন একটি চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার আমিরকে। অস্কার জয়ী অভিনেতা টম হ্যাংক্‌স অভিনীত ‘ফরেস্ট গাম্প’ (১৯৯৪) সিনেমার রিমেকে অভিনয় করবেন তিনি। ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। ছবিটির হিন্দি ভার্সনের নাম দেয়া হয়েছে ‘লাল সিং চাড্ডা’।

এতে একেবারে রোগা একজন ব্যক্তি হিসেবে হাজির হবেন আমির। আর তাই সিনেমাটির প্রয়োজনে নিজের ২০ কেজি ওজন কমাবেন বলে জানিয়েছিলেন আমির। এরই মধ্যে নিজের ওজন কমানোর প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন তিনি। এই ওজন কমাতে ছয় মাস সময় লাগবে তার।


from Breaking Kolkata http://bit.ly/2UmTXux


from DNAবাংলা http://bit.ly/2WXhdfc

No comments