বিছানায় শুয়ে আছেন তিনি। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে তার ক্লিভেজ। এরপরই শুরু হয় মুন্না মাইকেল সিনেমাখ্যাত অভিনেত্রী নিধি আগরওয়ালকে নিয়ে বিদ্রূপ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই ছবিটি পোস্ট করায় তার সমালোচনা করেছেন। অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে নিধি আগরওয়াল বলেন, ‘আমার ছবিটি নিয়ে বিদ্রূপ করা হয়েছে? আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এটা আমার ব্যক্তিগত ছবি নয়, মুন্না মাইকেল সিনেমার সেটের ছবি। এরপরও যেহেতু আপনারা আমার বক্তব্য শুনতে চাইছেন তাই বলছি, মানুষ যা দেখতে চায় দেখবে। আমি এর তোয়াক্কা করি না। বরং আমি মনে করি, এই বিদ্রূপ আমার খ্যাতি বাড়িয়ে দেবে।’
তিনি আরো বলেন, ‘আমি বিদ্রূপ সম্পর্কে অনেক পড়েছি। বলা হয়ে থাকে, যারা এগুলো করেন তারা মানসিক বিকারগ্রস্ত। এ মানুষগুলো তারা যারা নিজেদের হতাশা অন্যের ওপর প্রকাশ করার চেষ্টা করে এবং তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম একটি সহজ প্ল্যাটফর্ম।
হতে পারে তারা শিক্ষার্থী যাদের পিতামাতা খুবই কড়া প্রকৃতির। আবার কেউ প্রিয়জনের সঙ্গে ঝগড়া করেছে। সত্যি বলতে কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে আসে শুধু মানুষের সমালোচনা করতে ও বাজে কথা বলতে। আর কেউ যদি এভাবে তাদের সমস্যা সমাধান করতে চায়, তাহলে আমি আর কী বলব?’
উল্লেখ্য, মুন্না মাইকেল সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল নিধির।
from Breaking Kolkata http://bit.ly/2UYH09P
from DNAবাংলা http://bit.ly/2v9bAio


No comments