Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

পুরুষের মত নারীরও থাকে অস্বাভাবিক যৌন চাহিদা

নারী পুরুষের যৌন উত্তেজনার ধারা পৃথিবীব্যাপী একই রকম। অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে নারী পুরুষ একই রকমভাবে যৌন উত্তেজিত হয় এবং যৌনমিলনে অংশগ্রহণ করে। কিছু পুরুষের যেমন অস্বাভাবিক যৌন চাহিদা থাকে তেমন কিছু নারীরও অস্বাভাবিক যৌন চা…



নারী পুরুষের যৌন উত্তেজনার ধারা পৃথিবীব্যাপী একই রকম। অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে নারী পুরুষ একই রকমভাবে যৌন উত্তেজিত হয় এবং যৌনমিলনে অংশগ্রহণ করে। কিছু পুরুষের যেমন অস্বাভাবিক যৌন চাহিদা থাকে তেমন কিছু নারীরও অস্বাভাবিক যৌন চাহিদা থাকে। আর কিছু নারীর এ অস্বাভাবিক যৌন চাহিদা নানা সমস্যা সৃষ্টি করে বলেও জানিয়েছেন গবেষকরা।

এ যৌন চাহিদার অংশ হিসেবে যৌনতার মাত্রাতিরিক্ত ফ্যান্টাসি ও যৌনতার বাড়তি তাগিদ উল্লেখযোগ্য। গবেষকরা জানিয়েছেন, বাড়তি এ যৌন চাহিদার কারণে অনেকের মাঝেই আইন অমান্য করার মতো প্রবণতা সৃষ্টি হয়।

সাধারণভাবে মাত্রাতিরিক্ত যৌন চাহিদা কিছু পুরুষের মাঝে দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, তবে তার মানে এটা নয় যে, নারীর মাত্রাতিরিক্ত যৌন চাহিদা নেই। অনেক নারীই মাত্রাতিরিক্ত যৌন চাহিদার কারণে নানা সমস্যায় পড়েন।

এ বিষয়ে গবেষক ও ইউনিভার্সিটি ডি কিউবেক এ ট্রয়েস-রিভায়ের্স-এর প্রফেসর ক্রিস্টিয়ান জয়েল বলেন, 'বাস্তবতা হলো, যৌনতার ক্ষেত্রে অনেকে নারীই মাত্রাতিরিক্ত আগ্রহী এবং বহু ধরনের যৌন চাহিদার কথা জানান। আর তাদের এই যৌন চাহিদাটি কোনো অস্বাভাবিক বিষয় নয়।'

যৌন চাহিদাকে মূলত দুই ভাবে বিভক্ত করা হয় : স্বাভাবিক ও অস্বাভাবিক। অস্বাভাবিক যৌন চাহিদা অধিকাংশ ক্ষেত্রে যৌন ফ্যান্টাসি ও অস্বাভাবিক নানা যৌন বিষয়ে আগ্রহী করে তোলে।

এ বিষয়টি জানার জন্য গবেষকরা টেলিফোন ও অনলাইনের মাধ্যমে বহু নারীর সাক্ষাৎকার নেন। এতে ৪৫.৬ শতাংশ নারী তাদের যৌন চাহিদাকে অস্বাভাবিক বলে বর্ণনা করেন।

এ গবেষণায় ১,০৪০ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তারা কানাডার কুইবেকের অধিবাসী। গবেষক জয়াল ও জুলি কার্পেন্টিয়ার এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করেন। তারা কানাডার ইউনিভার্সিটি অব মন্ট্রিলের গবেষক।


from Daily Bangla http://bit.ly/2PzumsA


from DNAবাংলা http://bit.ly/2vodoUS

No comments