Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

যেখানে স্ত্রীকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেন স্বামীরা

এদেশে নারী সুরক্ষা, নারীদের সম্মান নিয়ে গালভরা অনেক কথা বলা হয়। অথচ, দেশের রাজধানী শহর দিল্লি থেকে ঢিলছোড়া দূরত্বে এমন একটি সম্প্রদায় রয়েছে, যেখানে স্বামীদের জন্যই মহিলাদের প্রতিরাতে ধর্ষণের শিকার হতে হয়। ওই সম্প্রদায়টির নাম পে…



এদেশে নারী সুরক্ষা, নারীদের সম্মান নিয়ে গালভরা অনেক কথা বলা হয়। অথচ, দেশের রাজধানী শহর দিল্লি থেকে ঢিলছোড়া দূরত্বে এমন একটি সম্প্রদায় রয়েছে, যেখানে স্বামীদের জন্যই মহিলাদের প্রতিরাতে ধর্ষণের শিকার হতে হয়। ওই সম্প্রদায়টির নাম পেরনা।

না, ওই মহিলাদের তাঁদের স্বামীরা ধর্ষণ করেন না। পেরনা সম্প্রদায়ের মহিলাদের বিয়ের পরে তাঁদের স্বামীরাই সংসার চালানোর জন্য দেহব্যবসায় নামতে বাধ্য করেন। তাও প্রত্যেক রাতে অন্তত পাঁচ থেকে সাতজন ক্রেতাকে সন্তুষ্ট করতে হয়।

খুব অল্প বয়সেই এই সম্প্রদায়ের মেয়েদের বিয়ে হয়ে যায়। এরপর স্বামীরাই তাঁদের দেহব্যবসায় নামতে বাধ্য করেন। প্রজন্মের পরে প্রজন্ম পেরনা সম্প্রদায়ের মহিলারা এই নারকীয় নিয়মকে মেনে নিলেও এখন নিজেদের কন্যাসন্তানদের দেহব্যবসায় নামার হাত থেকে বাঁচাতে চাইছেন। সেই জন্য নিজেরা যেটুকু উপার্জন করেন, সেই অর্থ থেকে কিছুটা বাঁচিয়ে অনেকেই নিজেদের মেয়েদের পড়াশোনা করাচ্ছেন। যদিও বাস্তবে নিজেদের মেয়েদের উপরে এই মহিলাদের কোনও অধিকারই থাকে না। পুরুষেরাই তাঁদের ভবিষ্যত ঠিক করেন।

নেপালে পেরনা সম্প্রদায়ের মেয়েদের একসময় কলকাতা, দিল্লি, মুম্বাইতে দেহ ব্যবসায় নামানোর জন্য বিক্রি করে দেওয়া হত। দিল্লির এই মহিলারা অবশ্য এখনও এই অমানবিক নিয়মের হাত থেকে মুক্তি পাননি। আশার কথা, বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন পেরনা সম্প্রদায়ের এই মহিলাদের নিয়ে এখন কাজ করছে। তাদের হস্তক্ষেপ শেষ পর্যন্ত অমানবিক এই নিয়মে দাঁড়ি টানতে পারে কি না, সেটাই দেখার।


from Daily Bangla http://bit.ly/2DNPYgn


from DNAবাংলা http://bit.ly/2PCjoCQ

No comments