Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

নিউ ইয়র্কের রাস্তায় কাকে খুঁজছেন সারা আলি খান?

সারা আলি খানের ইনস্টাগ্রাম পেজ ফলো করেন? তা হলে নিশ্চয়ই জানেন তিনি আপাতত বেড়াতে গিয়েছেন এবং সেই বেড়ানোর ছবি দেখে আপনার রীতিমতো হিংসায় জ্বলেপুড়ে যেতে পারেন। তবে সারার বেড়াতে যাওয়ার ছবির প্রায় বেশিরভাগটা জুড়ে রয়েছে বিগ অ্…


সারা আলি খানের ইনস্টাগ্রাম পেজ ফলো করেন? তা হলে নিশ্চয়ই জানেন তিনি আপাতত বেড়াতে গিয়েছেন এবং সেই বেড়ানোর ছবি দেখে আপনার রীতিমতো হিংসায় জ্বলেপুড়ে যেতে পারেন। তবে সারার বেড়াতে যাওয়ার ছবির প্রায় বেশিরভাগটা জুড়ে রয়েছে বিগ অ্যাপেল।

সেখানে তিনি অনেকটা সময় কাটাচ্ছেন। একটি পোস্টে দেখা যাচ্ছে স্থানীয় খাবারের দোকানে তিনি খেতে গিয়েছেন, আরেকটি ছবিতে ২৩ বছরের অভিনেত্রীকে একটি দোকানের সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে। সাদা টপ, উজ্জ্বল রঙের পাজামা পরে আর কোমরে বাঁধা গোলাপি রঙের জ্যাকেট— সত্যি সারাকে ভীষণ মিষ্টি লাগছে। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মুড’।

দিন কয়েক আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নিউইয়র্কে এ ঘুরতে যাবেন। সারা লিখেছেন, ‘‘স্বপ্নের শহরের পথেঘাটে ঘুরে বেড়াচ্ছি। হয়তো আবিষ্কারের নেশায়।”

সারা আলি খান আপাতত ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল টু’ সিনেমায় অভিনয় করছেন। সেখানে তার সঙ্গে রয়েছেন কার্তিক আরিয়ান। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘লাভ আজ কাল। এই সিনেমা তারই সিকুয়েল। প্রথম সিনেমাটিতে ছিলেন সারার বাবা সইফ আলি খান এবং দীপিকা পাড়ুকোন।

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সারা। এর পরে তাকে ‘সিম্বা’ সিনেমায় দেখা গিয়েছে।


from Breaking Kolkata http://bit.ly/2Z0E8Z6


from DNAবাংলা http://bit.ly/2YZQbpx

No comments