দুই বাংলার সিনেমায় জনপ্রিয় নাম জয়া আহসান। অভিনয়ের জাদু দেখিয়েই চলেছেন তিনি। তার অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাও।
রানী মুখার্জি, ইরফান খানদের সেই তালিকায় এবার যোগ হলেন বলিউডের বরেণ্য অভিনেতা ঋষি কাপুর। চলচ্চিত্রে জয়ার অভিনয় দেখে ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
আগামী ১০ মে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘কণ্ঠ’ ছবিটি। এটি যৌথভাবে পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই ছবির অন্যতম অভিনয়শিল্পী জয়া আহসান। পহেলা বৈশাখ উপলক্ষে গত রোববার ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর তা দেখে সবাই প্রশংসা করছেন।
বলিউড অভিনেতা ঋষি কাপুর চিকিৎসার জন্য অনেকদিন ধরেই রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে বসেই তিনি জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ ছবির ট্রেলার দেখেছেন। দেখার পর তার টুইটারে ট্রেলারটি শেয়ার করে সেখানে লিখেছেন, ‘অভিভূত!’
শুধু ঋষি কাপুর নয়, যারা ছবিটির ট্রেলার দেখেছেন, সবাই প্রশংসা করেছেন ছবিটির। অনেকেই ছবিটি নিয়ে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
জয়া আহসান ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাওলি দাম, কনীণিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এদিকে জয়া আহসান বর্তমানে রয়েছেন কলকাতায়। ‘কণ্ঠ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতে বসে ফেসবুকে লাইভে আসেন তিনি। সেখানে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
জানা গেছে, ছবিটির প্রচারণার জন্য রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে ‘তামাকবিরোধী প্রচার’ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে ‘কণ্ঠ’। এ ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। গানে কণ্ঠ দিয়েছেন সাহানা বাজপেয়ী।
from Breaking Kolkata http://bit.ly/2GmJGop
from MAJARU | বিনোদন | জোকস | সারাক্ষণ | মজার ঘটনায় মজারু | http://bit.ly/2VRoq0v
from newswelle http://bit.ly/2Is8kYc
from DNAবাংলা http://bit.ly/2IDCtTv

No comments