Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

তিন খানই ব্যর্থ

বছরের পর বছর বলিউডে চলছে তিন খানের রাজত্ব। সালমান খান, শাহরুখ খান ও আমির খানে সিনেমা মুক্তি পেলেই কেঁপে ওঠে বক্স অফিস। কিন্তু চলতি বছটা ছিল না তাদের অনুকূলে। এই বছর সালমান খান উপহার দিয়েছেন ‘রেস থ্রি’। আমির খানের ‘থাগস অব হিন্দু…


বছরের পর বছর বলিউডে চলছে তিন খানের রাজত্ব। সালমান খান, শাহরুখ খান ও আমির খানে সিনেমা মুক্তি পেলেই কেঁপে ওঠে বক্স অফিস। কিন্তু চলতি বছটা ছিল না তাদের অনুকূলে। এই বছর সালমান খান উপহার দিয়েছেন ‘রেস থ্রি’। আমির খানের ‘থাগস অব হিন্দুস্থান’ ও শাহরুখ খানের ‘জিরো’ সিনেমার বছর ছিল এটি।

বড় বাজেটের তিন ছবিই আশানুরূপ ব্যবসা করতে পারেনি। শাহরুখ খানের ‘জিরো ও সালমান খানের ‘রেস থ্রি’ আশানুরুপ ব্যবসা সফল না হলেও একদমই মন্দ যায়নি। কিন্তু আমির অভিনীত ‘থাগস অব হিন্দুস্থান’ সবচেয়ে ফ্লপ ছবির তালিকায় স্থান করে নিয়েছে।

গত বছর সালমান খানের ‘টিউবলাইট’ ও শাহরুলের ‘জাব হেরি মেট সেজাল’ ছবি দুটিও বক্স অফিসে সুবিধা করে উঠতে পারেনি। এতে দুই সুপারস্টারের তারকাখ্যাতি নিয়েও প্রশ্ন উঠে।

বলিউডে তাদের রাজত্বের অবসান ঘটতে যাচ্ছে এমনটা বলেছেন কেউ কেউ। যদিও গত বছরের শেষ দিকে ব্লকবাস্টার ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি উপহার দিয়েছেন সালমান। কয়েক বছর থেকে শাহরুখ খানও খুব বেশি সুবিধা করতে পারছেন না। আমির খানেরও অবস্থা একই। অনেকেই বলছেন বুড়ো হয়ে গেছেন তারা।


from Breaking Kolkata http://bit.ly/2KYwBHt


from DNAবাংলা http://bit.ly/2GrYnHZ

No comments