Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

১০৮ সংখ্যাটি হিন্দুদের কাছে পবিত্র কেন জানেন?

অষ্টোত্তর শতনাম হোক কিংবা সূর্য নমস্কার- হিন্দুদের বিভিন্ন প্রথায় ১০৮ সংখ্যাটি ওতপ্রোতভাবে জড়িত৷ কিন্তু কেন শুধু ১০৮? কেন অন্য কোনও সংখ্যাকে বেছে নেওয়া হল না!

যদি মনে করা হয় শুধু ধর্মীয় কারণে এই সংখ্যা বেছে নেওয়া হয়েছে তাহল…



অষ্টোত্তর শতনাম হোক কিংবা সূর্য নমস্কার- হিন্দুদের বিভিন্ন প্রথায় ১০৮ সংখ্যাটি ওতপ্রোতভাবে জড়িত৷ কিন্তু কেন শুধু ১০৮? কেন অন্য কোনও সংখ্যাকে বেছে নেওয়া হল না!

যদি মনে করা হয় শুধু ধর্মীয় কারণে এই সংখ্যা বেছে নেওয়া হয়েছে তাহলে ভুল ব্যাখ্যা হবে৷ কেননা সেটাই একমাত্র কারণ নয়৷ এর সঙ্গে যেমন মিশে আছে বিশ্বাস তেমন জড়িয়ে আছে তখনকার জ্যোতির্বিজ্ঞানীদের অঙ্কও৷

প্রথমে আসা যাক বিশ্বাসের কথায়৷ বৈদিক তত্ত্ব অনুযায়ী ১০৮ সংখ্যাটি গোটা মহাবিশ্বের প্রতীক৷ অর্থাৎ মহাবিশ্বের অস্তিত্বের প্রমাণ হয় এই সংখ্যাটিতেই৷ আরও বিশ্বাস করা হত যে, আমাদের দেশে ১০৮টি পবিত্র তীর্থস্থান আছে৷ এছাড়া চারটি বেদ মিলিয়ে মোট উপনিষদের সংখ্যাও ১০৮৷

এখানেই শেষ নয়৷ একসময় বিশ্বাস করা হত, পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের যা দূরত্ব, তা পৃথিবীর ব্যাসের ১০৮ গুণ৷ একইরকমভাবে মনে করা হত, মানুষের পার্থিব দেহের বাইরের অংশ আর অন্তরাত্মার দূরত্ব ১০৮ একক৷

শক্তির প্রতীক দেবাদিদেব মহাদেবের নৃত্যের ভঙ্গি হিসেবে ধরা হয় ভরতনাট্যমকে৷ এই নৃত্যেরও ১০৮টি মুদ্রা রয়েছে৷

দেহতত্বেও এই সংখ্যাটির গুরুত্ব আছে৷ মনে করা হয়, আমাদের শরীরে ১০৮টি বিশেষ জায়গা আছে যেগুলির মধ্যে সংযোগ স্থাপন করা সম্ভব৷ একমাত্র সাধকই তা করতে পারেন৷ এবং এই সংযোগ সাধিত হলে যে কেউ বিশেষ শক্তির অধিকারী হতে পারেন৷ সে কারণেই সূর্যপ্রণাম মন্ত্র বা মালা জপ করার ক্ষেত্রেও ১০৮ সংখ্যাকেই বেছে নেওয়া হয়৷

বৈদিক যুগের বিশ্বাস, অঙ্ক, ধর্মীয় প্রথা সব মিলিয়ে মিশিয়েই ১০৮  সংখ্যাটি সনাতন হিন্দুধর্মাবলম্বীদের কাছে আজও পবিত্র হয়ে আছে৷


from Breaking Kolkata http://bit.ly/2v2lfao


from DNAবাংলা http://bit.ly/2XbKByC

No comments