আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কিভাবে কম্পিউটার ছাড়া বেঁচে থাকা যায়? কি বলবেন আপনি?
বেশীর ভাগ সময়ই এই প্রশ্ন শুনে আমরা বিরাট এক ভাবনায় পড়ে যাই। আসলেই তো, এটা কিভাবে সম্ভব!
কিন্তু ধরুন, আপনি এমন একটা অবস্থায় গিয়ে পড়লেন যেখানে আপনার সাথে আপনার ল্যাপটপ কিনবা কম্পিউটার নেই। তখন আপনি কি করবেন? অবাক হচ্ছেন! ভাবছেন মারাই তো যাবেন এমন হলে!
তাহলে আসুন আমরা দেখে নেই কিভাবে কম্পিউটার অথবা ল্যাপ্টপ ছাড়া বেঁচে থাকা যায়।
১. লিষ্ট তৈরী করুন
প্রথমেই আপনি একটি লিষ্ট তৈরী করুন। যেখানে থাকবে, আপনি আপনার কম্পিউটারে যা যা করতেন। যেমন- ডকুমেন্ট তৈরী করে রাখা, ভিডিও দেখা, মুভি দেখা, গান শোনা, অনলাইনে গেমস খেলা, ইন্টারনেট ব্রাউজিং, মেইল পাঠানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে থেকে যোগাযোগ রক্ষা ইত্যাদি।
২. পড়া এবং লেখা
আপনি বাড়িয়ে তুলতে পারেন আপনার বই পড়ার অভ্যেশটাকে। বই কিনুন, আপনার বিশ্বকে জানার ঝোঁকটাকে নিয়ে আসুন বইয়ের পৃষ্ঠায় যেখান থেকে আপনি মেটাবেন আপনার তৃষ্ণা। আপনি ডাইরি লিখতে পারেন, আপনার ভাবনা গুলোকে খাতা কলমে লিখে ফেলাটা হয়ে উঠবে আপনার জন্য নেশার মতন।
৩. থিয়েটার
আপনি এবার অবশ্যই আপনার প্রিয় একটি মুভিও মিস করতে চাইবেন না। কম্পিউটার না থাকায় আপনি অপেক্ষা করবেন প্রতি সপ্তাহে মুক্তি পাওয়া নতুন চলচিত্রের জন্য। সপ্তাহে একদিন আপনি ঘুরে আসতে পারেন থিয়েটারে, দেখে আসতে পারেন নতুন মুভি। এই বড় পর্দায় মুভি দেখাতে আপনার চোখে মুখে চলে আসবে রুপালী পর্দার বিস্ময়কর চমক। আপনি যে কোন দিনের সন্ধ্যাতেই চলে যেতে পারেন মঞ্চ নাটক দেখার জন্যে। যা আপনাকে করে তুলবে আরো নন্দনশীল।
৪. খুঁজে বের করুন আপনার পুরোনো ট্রানজিস্টার
আপনি আপনার মোবাইলেই এখন গান শুনতে পারেন। তাছাড়া আপনি খুঁজে বের করোতে পারেন আপনার পুরোনো ট্রানজিস্টারকে। যাতে আপনি ব্যাটারী ভরবেন আর চলে যাবেন সঙ্গীতের পানশালায়। আপনি হয়ত জানবেনই না এটা হতে পারে এই যুগের নতুন একটা স্টাইল স্টেটমেন্ট।
৫. খেলাধুলা ও অন্যান্য
আপনি খেলতে পারেন সেই সমস্ত খেলা যা আপনি স্কুলে থাকতে খেলতেন, ফুটবল অথবা ক্রিকেট। আপনি শুরু করে দিতে পারেন রেগুলার ব্যায়ামাগারে যাওয়া, সপ্তাহে তিন চার দিন সাঁতারও কাটতে পারেন। ব্যায়াম আপনার মন এবং শরীরকে করে তুলবে চাঙ্গা। সতেজ অনুভুতিতে ভরে যাবে আপনার সমস্ত। এবং এই খেলাধুলা কিনবা ব্যায়াম আপনাকে ফালতু চিন্তা থেকেও দূরে রাখবে।
৬. যোগাযোগ
আপনার সাথে আপনার কম্পিউটার নেই কিন্তু সাথে আছে আপনার মোবাইল, তাই বন্ধু আত্বীয়-স্বজনদের ম্যাসেজ করা শুরু করে দিন, মোবাইলে কথা বলা তো থাকছেই।
৭. ভ্রমণ
ভ্রমণ হল মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যা আপনাকে করে তুলবে আরো জীবনবাদী। ভ্রমণ মানুষকে তার জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় প্রত্যেকবার। সুতরাং সময় সুযোগ পেলেই আপনি গুছিয়ে ফেলুন আপনার ব্যাগ, টিকেট, মোবাইল, হেডফোন আর বেড়িয়ে পড়ুন আবিস্কারের নেশায়।
এই হল কিছু গুরুত্বপূর্ণ পদরেখা যার অনুসরণ আপনি করতেই পারেন যখন আপনি কম্পিউটার ছাড়া জীবনযাপন করছেন। তাই উপভোগ করুন জীবনের প্রত্যেকটি মুহুর্ত। বেঁচে থাকুন বর্তমানে।
from Breaking Kolkata http://bit.ly/2IloRwG
from DNAবাংলা http://bit.ly/2v7T2z8

No comments