ভোটের মুখে ফের কয়েক লক্ষ টাকা বাজেয়াপ্ত করল এসএসটি- টিম। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পেট্রোল পাম্প এলাকা থেকে নাকা চেকিং-এর সময় উদ্ধার হয় টাকাগুলি। রবিবার রাতে নদীয়ার থানারপাড়া থেকে দুটি ম্যাটাডোর বহরমপুরের দিকে যাওয়ার পথে স্থানীয় গজনীপুর পেট্রোল পাম্প এলাকায় নির্বাচন কমিশনের বিশেষ এসএসটি টিম গাড়ি দুটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় চার লক্ষ টাকা বলে জানা গিয়েছে। সঠিক কাগজপত্র পেশ করতে না পারায় টাকাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
from DNAবাংলা http://bit.ly/2YQwEYu

No comments