সানি লিওন নামটি সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত, কেন পরিচিত সেই কারণটি কারও অজানা নয়। এবার আসল অল্পবয়সী একটি মেয়ে, তার ইচ্ছে একটাই ৷ সেটা শুনলে একমূহূর্তে চমকে ওঠেন অনেকেই ৷ কারণ মেয়েটির ইচ্ছে, সে একদিন সানি লিওন হবে ৷ বলিউডে বর্তমানে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন সানি লিওন ৷ তাঁকে আদর্শ করে চলতে চায় মেয়েটি।
কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা আছে৷ কারণ অভিনেত্রীর নাম যে সানি লিওন ৷ যাঁকে বলিউডে আগামীদিনে ‘সতি-সাবিত্রী’-র ভূমিকায় অভিনয় করতে দেখা গেসানি লিওন হতে গিয়ে যা করলেন তরুনী লেও অতীত হয়তো তাঁর পিছু কখনই ছাড়বে না৷ তাই সানিকে আদর্শ করে চলা ‘ভদ্র সমাজ’ মেনে নিতে পারে না ৷
তাই কোনও মেয়ের আদর্শ যদি হয় সানি, তবে সমাজ তার কী ব্যাখ্যা করবে? তবে সেই মেয়ে কোনও সাধারণ মেয়ে নয়। রেড লাইট গলিতে গুমরে গুমরে মরা এক মেয়ে। স্বপ্নপূরণের উদ্দেশ্যে কতদূর যেতে পারে সে? এমনই একটি প্রশ্ন নিয়ে শুরু হয় মৌমিতা চক্রবর্তীর ২০ মিনিটের শর্ট ফিল্ম ‘আই উইশ টু বি সানি লিওন’।
মডেল ও অভিনেত্রী বেশ অনেকদিন হল পরিচালনায় মন দিয়েছেন। পরিচালক ইমতিয়াজ আলির স্ত্রী প্রীতি আলির প্রযোজনা সংস্থা ‘হমারা মুভিজ’ তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যরে ছবি পরিচালনার জন্য। সেই সিরিজেরই প্রথম ছবি এটি, যা সম্প্রতি মুক্তি পেয়েছে। এখানে একেবারেই নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করেছেন মৌমিতা।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রিমা গুহঠাকুরতা, গোপাল দে, সুমন্ত চক্রবর্তী, রূপম বসু। প্রথম ছবি হিসেবে বেশ সপ্রতিভ রিমা। ছবির গল্পে দারুণ একটি টুইস্টও রয়েছে। ঠিক যখন দর্শক ছবিটিকে ছকবাঁধা ভাবতে শুরু করবেন, তখনই বদলে যাবে ছবি।
from Breaking Kolkata http://bit.ly/2IABMdz
from DNAবাংলা http://bit.ly/2VNXr5P

No comments