Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ব্যায়াম না করলে গুনতে হবে জরিমানা !

বিশ্বজুড়ে দিন,দিন স্থূল মানুষের সমস্যা বেড়েই চলেছে। মেদ-ভুঁড়ি নিয়ন্ত্রণের উপায় বের করতে বিশেষজ্ঞদের চেষ্টারও কমতি নেই। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণার ভিত্তিতে একদল বিজ্ঞানী এবার পরামর্শ দিয়েছেন, শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেল…



বিশ্বজুড়ে দিন,দিন স্থূল মানুষের সমস্যা বেড়েই চলেছে। মেদ-ভুঁড়ি নিয়ন্ত্রণের উপায় বের করতে বিশেষজ্ঞদের চেষ্টারও কমতি নেই। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণার ভিত্তিতে একদল বিজ্ঞানী এবার পরামর্শ দিয়েছেন, শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে স্থূলকায় ব্যক্তিরা ব্যায়াম না করলে তাঁদের জরিমানা করা যেতে পারে। পকেট বাঁচাতে তখন ঠিকই ব্যায়াম করবেন তাঁরা।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের ওই গবেষণায় যুক্ত বিজ্ঞানী কেভিন ভোলপ বলেন, আর্থিক লোকসান এড়ানোর চেষ্টায় মানুষ কোনো কাজে বাড়তি উদ্দীপনা পেতে পারে। তাঁদের গবেষণায় এর প্রমাণ মিলেছে। স্থূলতা সমস্যা থেকে মুক্তির জন্য নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস চালু রাখলে নিশ্চয়ই কাজ হয়। তবে সে জন্য চাই প্রবল ইচ্ছাশক্তি এবং কথার চেয়ে কাজের প্রতি বেশি গুরুত্ব।

গবেষণা প্রতিবেদনটি অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে
প্রকাশিত হয়েছে। এর প্রধান লেখক মিতেশ প্যাটেল বলেন, বেশির ভাগ মানুষ জানে শরীরচর্চা তাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তবু যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত পর্যাপ্ত ব্যায়াম করে না। তাদের ব্যায়ামে উৎসাহিত করার বিভিন্ন কর্মসূচি চালু করেও কাজ হচ্ছে না। এ ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বা জরিমানার ব্যবস্থা চালু করলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

ওই গবেষণায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ২৮১ জন স্থূলকায় ব্যক্তি। তাঁদের ২৬ সপ্তাহ পর্যন্ত প্রতিদিন সাত হাজার ধাপ হাঁটার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। প্রথম ১৩ সপ্তাহে চারটি দলে ভাগ করা হয় ওই ব্যক্তিদের। একটি দলের জন্য কোনো আর্থিক প্রণোদনার ব্যবস্থা রাখা হয়নি। আরেকটি দলের সদস্যদের প্রতিদিন হাঁটার নির্দিষ্ট লক্ষ্য অর্জনের বিনিময়ে ১ দশমিক ৪ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়। আরেকটি দলের সদস্যদের সাত হাজার ধাপ হাঁটার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হলে দিনে ১ দশমিক ৪ ডলার করে জরিমানা করা হয়। স্মার্টফোনের একটি বিশেষ অ্যাপের সাহায্যে তাঁদের শরীরচর্চার অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রতিদিনের আর্থিক পুরস্কার তুলনামূলক কম কাজে দিয়েছে। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিরা তাঁদের লক্ষ্যের ৩০ থেকে ৩৫ শতাংশ অর্জন করেন। তবে যে দলটির সদস্যদের আর্থিক জরিমানার ভয় ছিল, তাঁরা হাঁটার লক্ষ্যমাত্রার প্রায় ৪৫ শতাংশ অর্জন করেন।


from Breaking Kolkata http://bit.ly/2KMLjRM


from DNAবাংলা http://bit.ly/2v60ISg

No comments