আমাদের চারপাশের মানুষগুলোর মাঝে শত্রু খুজে বেড়াই আমরা। সর্বদাই নিজেকেদেরকে ব্যস্ত রাখি কে ভালো, কে খারাপ সেটা নিয়ে আলোচনা করে।
কিন্তু আপনি কি জানেন, আপনার সবচাইতে বড় শত্রুটি কে? আপনি স্বয়ং! হ্যাঁ, আপনি নিজেই আপনার সবচাইতে বড় শত্রু। মানুষ নিজেকে কিছু নেতিবাচক ভাবনায় জড়িয়ে নেয় এবং নিজেকে অভ্যস্ত করে ফেলে। ফলে নিজের অজান্তেই নিজের অনেক বড় ক্ষতি করে ফেলে। জেনে নিন তেমনি কিছু কারণ যার জন্যে আপনি নিজেই হয়ে উঠছেন নিজের সবচাইতে বড় শত্রু।
► ভুল মানুষদেরকে বেশি সময় দেন:
যে মানুষগুলো আসলেই আপনাকে ভালোবাসে কোন উদ্দেশ্য ছাড়া, তাদের সাথে খুব কম সময় কাটান আপনি। ভাবেন তারা তো আছেই! আর তাই মিথ্যে ভালোবাসার মানুষগুলোর পেছনে অনেক বেশি সময় দিয়ে ফেলেন আপনি।
► নিজেকে ছাড়া সবাইকে সাহায্য করেন:
আপনি নিজেকে ছাড়া সবাইকেই সাহায্য করেন। অন্যের প্রয়োজনের কথা ভাবতে গিয়ে একটা সময়ে নিজের প্রয়োজনের কথা একেবারেই ভুলে যান আপনি। ফলে নিজস্বতা হারিয়ে যায় আপনার।
► সব কিছুতে অন্যকে দোষারোপ করা:
সব কিছুতেই অন্যকে দোষারোপ করাটা আপনার অভ্যাস হয়ে দাড়িয়েছে। যে কোনো ভুল কিংবা অঘটনের জন্য অন্যকে দোষারোপ করতেই আপনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। একবার ও ভাবেননা কেন আপনার দোষগুলো অন্যর ঘাড়ে তুলে দিচ্ছেন।
► ‘পারফেকশন’ এর পেছনে ছোটেন:
আপনি পুরোপুরি ‘পারফেক্ট’ থাকতে চান। আর তাই সারাক্ষণই ছোটেন পারফেকশনের পেছনে। নিজেকে ‘পারফেক্ট’ ভাবে গড়ে তোলার চেষ্টার মধ্যে দোষের কিছু নেই। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করলে নিজেকে নিজে অনেক বেশি অশান্তিতে রাখবেন আপনি।
► নিজের সাথে অন্যদের তুলনা করেন:
অনেক সময় নিজেকে বড় বানাতে- আমার অমুক এতো ফর্সা, আমার তমুক এতো বড়োলোক ইত্যাদি বলে তুলনা করেন অধিকাংশ মানুষ।
► নিজেকে একেবারেই শক্তিহীন মনে করেন:
নিজেকে দুর্বল এবং শক্তিহীন ভাবেন। কিছুই পারবেন না কিংবা ‘গুড ফর নাথিং’ মনে করেন নিজেকে। আর তাই নিজের অজান্তেই হারিয়ে ফেলেন নিজের আত্মবিশ্বাস।
► নিজের কী নেই কেবল সেটাই খুঁজেন:
অধিকাংশ মানুষের স্বভাব হলো কি নেই সেটা খুঁজে বেড়ানো। এটা নেই, ওটা নেই বলে সারাক্ষণই হতাশায় থাকার প্রবণতা আছে অধিকাংশ মানুষের মাঝে। একটিবারও তারা ভাবেন না, অনেক কিছু তাদের আছে যা নিয়ে সুখী থাকা যায়!
► অন্যের মতের উপর নির্ভরশীল:
আপনাকে কেমন দেখাচ্ছে, আপনি কোথায় বেড়াতে যাবেন, কী করা উচিত, কী খাওয়া উচিত, কেমন চাকরি করা উচিত ইত্যাদি সব কিছুর জন্যই নিজের মতামতের চাইতে অন্যের মতামতকে বেশি গুরুত্ব দেন। ফলে ধীরে ধীরে নিজের উপর থেকে আস্থা হারিয়ে যায় আপনার।
from Breaking Kolkata http://bit.ly/2Uzf5hi
from DNAবাংলা http://bit.ly/2P63Si0

No comments