Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ছেলেরাও কাজ পেতে প্রডিউসারের বিছানায় যায়'

সিরিয়াল এবং চলচ্চিত্রের সঙ্গে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন পরিচালক একতা কাপুর। সম্প্রতি তিনি জানিয়েছেন, বলিউডে এমন কিছু অভিনেতা আছেন যাঁরা কাজ পেতে তাঁদের যৌনতা ব্যবহার করে থাকেন।

বিশ্বজুড়ে চলছে যৌন হেনস্তার জোর বিতর্ক। হলি…



সিরিয়াল এবং চলচ্চিত্রের সঙ্গে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন পরিচালক একতা কাপুর। সম্প্রতি তিনি জানিয়েছেন, বলিউডে এমন কিছু অভিনেতা আছেন যাঁরা কাজ পেতে তাঁদের যৌনতা ব্যবহার করে থাকেন।

বিশ্বজুড়ে চলছে যৌন হেনস্তার জোর বিতর্ক। হলিউডের চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইনের বিরুদ্ধে একাধিক অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বলিউডের ভেতরেও এমন যৌনশোষণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একতার মতে, ওয়াইনস্টাইনের ঘটনাটি কেবলমাত্র যৌনতার সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে ক্ষমতা দখলের বিষয়টিও জড়িত। আর এটাই বাস্তব।

তিনি যোগ করেন, এই ঘটনা হার্ভি ওয়াইনস্টাইন পর্যন্ত সীমাবদ্ধ নয়। বলিউডে এমন অনেক পরিচালক বা প্রযোজক আছেন যাঁরা অনেকেই এই যৌন হেনস্থার শিকার হয়ে থাকেন। পাশাপাশি এমন কিছু অভিনেতা বা অভিনেত্রী আছেন তাঁরা স্ব ইচ্ছায় নিজেদের যৌনতা ব্যবহার করে থাকেন কেবলমাত্র কাজ পাওয়ার আশায়।

তিনি বলেন, ''আমি বিশ্বাস করি যে শিকারীকে ক্ষমতার উপর ভিত্তি করে একটি বাক্সে রাখা উচিত নয়। তবে এটা সর্বদা সত্য নয় যে, যার ক্ষমতা নেই তারাই একমাত্র এই ঘটনার শিকার হয়ে থাকেন''।


from Daily Bangla http://bit.ly/2GTp9ck


from DNAবাংলা http://bit.ly/2GT9LNe

No comments