নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার মুর্শিদাবাদে এলেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। এদিন দুপুরে বহরমপুরে জেলাশাসক বাংলো সংলগ্ন ব্যারাক স্কোয়ার ময়দানে হেলিকপ্টারে এসে পৌঁছান তিনি। সেখানে তাকে সাদর অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক পি. উল্গানাথন ও জেলা পুলিশসুপার মুকেশ কুমার। এরপর বহরমপুর সার্কিট হাউসে প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে একপ্রস্ত বৈঠক সারলেন লোকসভা নির্বাচনে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। এদিন বৈঠকে জেলার সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে কথা বলেন তিনি। গত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের যে বাতাবরণ তৈরী হয়েছিল বিভিন্ন জায়গায় তার পুনরাবৃত্তি হবে না আসন্ন লোকসভা নির্বাচনে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি জেলার স্পর্শকাতর এলাকাগুলো পরিদর্শনে যাওয়ার কথাও বলেন তিনি। অন্যদিকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের সমস্যা ও অভিযোগ শোনার পর সুষ্ঠু ভাবে নির্বাচন করার লক্ষ্যে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের নির্দেশ দেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।
from DNAবাংলা http://bit.ly/2OYivUx

No comments