রাতে শোওয়ার আগে নিজের প্রিয় পারফিউম ছাড়া আর কিছুই শরীরে রাখেন না এমন মন্তব্য করে তুমুল বিতর্কে পড়েছিলেন মেরিলিন মনরো। কিন্তু বর্তমান গবেষণা মেরিলিনের সেই স্বীকারোক্তিকেই সঠিক বলে সায় দিয়েছে।
গবেষকরা জানিয়েছেন, ঘুমিয়ে পড়ার পরে আমাদের শরীরের সমস্ত পেশি শিথিল হয়ে পড়ে। ঘুমনোর সময়ে দেহকে পুরোপুরি হালকা রাখা উচিত। এজন্য নগ্ন হয়ে ঘুমানোর কোন বিকল্প নেই।এর ফলে দেহে যেমন রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় তেমনি ঘুমও গাঢ় হয়।
অনেকেই রাত্রে অন্তর্বাস পরিধান করেন। সেটা খুবই ক্ষতিকারক বলে মনে করছেন চিকিৎসকরা।
নগ্ন হয়ে ঘুমালে ইনসোমনিয়ার প্রবণতাও কমে। এছাড়াও ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শ দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
তবে সুবিধে বিস্তর থাকলেও অসুবিধাও কম নয়। অনেকেরই রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় হাঁটা-চলার রোগ আছে। সেক্ষেত্রে নগ্ন হয়ে না-শোয়াই বাঞ্ছনীয়।
তবে, সবসময়ে বাড়িতে সুবিধাজনক পরিস্থিতি না-থাকলেও চেষ্টা করুন একেবারে হালকা পোশাক পরে ঘুমানোর।
from Daily Bangla http://bit.ly/2GDWG9a
from DNAবাংলা http://bit.ly/2UPrbOh

No comments