Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মাইগ্রেন থেকে বাঁচতে এড়িয়ে চলুন ৬টি খাবার

সাইনাসের সমস্যা, অবসাদ, কিংবা মানসিক চাপের কারণে আপনার মাথা ব্যাথা হতে পারে। অনেক সময় হরমোন পরিবর্তন, ঘুমের অভ্যাস, বিষন্নতার কারনেও আপনার মাথা ব্যাথা হতে পারে। তবে আপনি যদি একজন নিয়মিত মাথা ব্যাথায় আক্রান্ত ব্যক্তি হয়ে থাকেন তা…



সাইনাসের সমস্যা, অবসাদ, কিংবা মানসিক চাপের কারণে আপনার মাথা ব্যাথা হতে পারে। অনেক সময় হরমোন পরিবর্তন, ঘুমের অভ্যাস, বিষন্নতার কারনেও আপনার মাথা ব্যাথা হতে পারে। তবে আপনি যদি একজন নিয়মিত মাথা ব্যাথায় আক্রান্ত ব্যক্তি হয়ে থাকেন তাহলে জেনে নিন যে, খাদ্যাভ্যাসও হতে পারে আপনার মাথা ব্যাথার একটি কারণ।

বিশেষ কিছু খাবার আছে এগুলোতে কিছু মাথা ব্যাথা সৃষ্টিকারী উপাদান রয়েছে। এই খাবার গুলো যদি নিয়মিত আপনার খাবার তালিকায় থাকে তাহলে মাথা ব্যাথার যন্ত্রণা সহজে আপনার পিছু ছাড়বে না। ৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে দেখা গেছে মাইগ্রেনের সমস্যা খাদ্য ও কোমল পানীয়’র কারণে হয়ে থাকে।

মাথা ব্যাথার জন্য প্রধাণত দায়ী টাইরামাইন নামের এক প্রকার অ্যামাইনো এসিড। যা আপনার মস্তিষ্কের সিরোটোনিনের লেভেল কমিয়ে দেয় ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহে বিঘ্ন ঘটে। এর কারণে মাথা ব্যাথার সৃষ্টি হয়। টাইরামিন সমৃদ্ধ খাবার খেলে এই সমস্যার সৃষ্টি হয়।

টাইরামিন সমৃদ্ধ খাবারের মধ্যে আছে-রেড ওয়াইন, পনির, চকলেট, অ্যালকোহল এবং নির্দিষ্ট কিছু প্রকারের মাংস।

আমরা আপনাকে এমন কিছু খাবারের ব্যাপারে বলব যা আপনার মাথা ব্যাথার কারণ হতে পারে। যেগুলো বর্জন করলে আপনি মাথা ব্যাথার হাত থেকে মুক্তি পেতে পারেন-

অ্যালকোহলিক বেভারেজ: অ্যালকোহলে প্রচুর পরিমানে টাইরামিন, ফাইটোক্যামিক্যালস সহ বিভিন্ন প্রকার এসিড থাকে যা আপনার মাইগ্রেনের প্রধান কারন হতে পারে।

কিছু মানুষের ক্ষেত্রে মদ্যপানের কারণে মাথা ব্যাথা হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে বিয়ার, হুইস্কি, ওয়াইন ইত্যাদি অ্যালকোহলিক বেভারেজ সেরিটোনিনের মাত্রা বাড়িয়ে দিয়ে মাইগ্রেনের সমস্যা সৃষ্টি করতে পারে।

চকোলেট:  যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের চকলেট এড়িয়ে চলা উচিত। চকলেটে মাইগ্রেনের সৃষ্টিকারি উপাদান টায়ামিন প্রচুর পরিমানে থাকে।

নারীদের ক্ষেত্রে হরমন পরিবর্তন ও মানসিক অবসাদের সময় চকোলেটের চাহিদা থাকে প্রচুর। যদিও উভয় ক্ষেত্রেই এটা তাদের মাইগ্রেনের সমস্যা সৃষ্টি করতে পারে।

কফি খাওয়া বন্ধ নয়: হটাৎ কফি খাওয়া বন্ধ করে দিলে মাথা ব্যাথার সৃষ্টি হতে পারে। ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ডাঃ নুপুর কৃষ্ণান বলেন, কফি ধীরভাবে আসক্তির সৃষ্টি করে এবং এটা সাময়িকভাবে মানসিক সতর্কতার সৃষ্টি করে। ফলে হটাৎ করে আপনি যখন কফি খাওয়া ছেড়ে দেবেন তখন আপনার মাথা ব্যাথার সৃষ্টি হতে পারে। তবে এই সমস্যা ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে কম বেশি হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় অনেকের ক্ষেত্রে ক্যাফেইন সেনসেটিভনেসের মাত্রা বেশি থাকে। হটাৎ কফি ছাড়লে তাদের মাইগ্রেনের সমস্যা বেশি আকারে দেখা দেয়। কিন্তু যাদের ক্যাফেইন সতর্কতা কম তাদের ক্ষেত্রে এই সমস্যা খুব কমই হয়।

কৃত্রিম সুগার: প্রাকৃতিক চিনি খুবই দরকারি একটা জিনিস। সব প্রাণী এবং গাছ খাদ্য উপাদান হিসেবে রাসায়নিক ভাবে প্রাকৃতিক চিনি দেহে জমা করে রাখে। তবে কৃত্রিম চিনির চেয়ে প্রাকৃতিক চিনি ব্যাবহার করা উত্তম। কারণ চিনিই হতে পারে আপনার মাথা ব্যাথার কারন।

কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় চিনি খাওয়ার ফলে তাদের মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে যারা ওজন সমস্যায় ভুগছেন অথবা ডায়াবেটিসের সমস্যা আছে তাঁরা অনেকেই কৃত্রিম চিনি ব্যবহার করেন খাবারে। কিন্তু কৃত্রিম চিনিতে আছে অ্যাসপার্ট্যাম যা নিয়মিত মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পায়।

পনির: অনেকেই পনির খেতে খুব ভালোবাসেন। কিন্তু পনির হতে পারে মাথা ব্যাথার কারণ। বিশেষ করে পার্মেসান চিজ, চেডার চিজ ও কিছুটা পুরানো হয়ে যাওয়া পনির গুলো মাথা ব্যাথার সৃষ্টি করে।

আইসক্রিম: আপনি আইসক্রিম খুব ভালোবাসেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। আইসক্রিম খেলে মাথা ব্যাথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে খুব ঠান্ডা আইসক্রিম যদি দ্রুত খাওয়া হয় তাহলে প্রচন্ড মাইগ্রেনের ব্যাথা শুরু হয়ে যেতে পারে আপনার।

সুতরাং, কোন খাদ্যাভ্যাসের কারণে আপনার মাইগ্রেনের সমস্যা হচ্ছে সেটা আপনাকে খুজে বের করতে হবে। আপনি যদি সঠিক কারণটি খুঁজে বের করে সেটাকে আপনার খাদ্যাভাস থেকে দুরে রাখেন তবে আপনার মাইগ্রেনের সমস্যা দুর হবে বলে আশা করা যায়।


from Daily Bangla http://bit.ly/2W6lzko


from DNAবাংলা http://bit.ly/2VmyWjn

No comments