Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

যেসব ভারতীয় অভিনেত্রী নিজের চেয়ে কম বয়সী প্রেমিকের সাথে ডেট বা বিয়ে করেছে

ভালোবাসা যখন মুখ্য হয়ে দাঁড়ায় বয়স তখন সংখ্যা মাত্র। এই রকমটা শুধু রূপকথা বা সিনেমায় নয় বাস্তবেও ঘটে। তবে সেটা যখন সিনেমা জগতের মানুষের মধ্যে ঘটে তখন সেটা বেশি সাড়া ফেলে। রূপকথার রহিম-রূপবানের মতো কাহিনী না হলেও তেমন বা তার বেশি …



ভালোবাসা যখন মুখ্য হয়ে দাঁড়ায় বয়স তখন সংখ্যা মাত্র। এই রকমটা শুধু রূপকথা বা সিনেমায় নয় বাস্তবেও ঘটে। তবে সেটা যখন সিনেমা জগতের মানুষের মধ্যে ঘটে তখন সেটা বেশি সাড়া ফেলে। রূপকথার রহিম-রূপবানের মতো কাহিনী না হলেও তেমন বা তার বেশি বয়সের ব্যবধান নিয়ে বিয়ে বা প্রেম হতে দেখা গেছে বলিউডের অভিনেত্রীদের বাস্তব জীবনে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সম্মেলনে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে রাষ্ট্রপতির রসিকতার পর বাংলাদেশী মিডিয়ায় বিষয়টি আলোচিত হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া খুব সাম্প্রতিক সময়ে নিজের চেয়ে ১০ বছরের ছোট অ্যামেরিকান সঙ্গীতশিল্পী নিক জোনাসকে বিয়ে করেন। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া একমাত্র ব্যতিক্রম বা সর্বপ্রথম নয়। এর আগে আরো অনেক অভিনেত্রী এ পথে পা বাড়িয়েছেন।

২০০৭ সালে বিশ্ব সুন্দরীর তকমা লাগানো ঐশ্বরিয়া রায় তার চেয়ে বয়সে ছোট অভিষেক বচ্চনকে বিয়ে করেন। বর্তমানে ৩ বছর ধরে তারা পৃথক আছেন। তাদের দুজনের একমাত্র কন্যা সন্তানের নাম আরাধ্য।

বলিউড অভিনেত্রী বিপাশা বসু তার চেয়ে ৩ বছরের ছোট করণ সিং গ্রোভারকে ৩০ এপ্রিল, ২০১৬ সালে বিয়ে করেন।

জারিনা ওয়াহাদ তার স্বামী আদিত্য পাঞ্চলি এর চেয়ে ৬ বছরের বড়। তারা ১৯৮৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে (সুরাজ) ও এক মেয়ে (সানা)।

মিস ইন্ডিয়া খ্যাত অভিনেত্রী নেহা ধুপিয়া তার চেয়ে ৩ বছরের ছোট আঙ্গাদ বেদিকে ২০১৮ সালের ১০ মে বিয়ে করেন।

খেমু তার স্ত্রীর চেয়ে ৫ বছরের ছোট। তার স্ত্রী বলিউড অভিনেত্রী সোহা আলী খান। তারা দুজনে ২০১৪ সালে প্যারিসে থাকাকালে সম্পর্কে জড়ায়। ২০১৫ সালে তারা বিয়ে করেন। বর্তমানে তারা দুজন একটি কন্যা সন্তানের জনক জননী।

‘বেখুদী’ সিনেমার সেটে ১৯৯২ সালে দেখা হয় অমৃতা সিংয়ের সাথে সাইফ আলী খানের। এরপর অমৃতা সিং তার চেয়ে ১২ বছরের ছোট সাইফ আলী খানকে বিয়ে করেন। এর ১৩ বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের সংসারে এক ছেলে (ইব্রাহীম) ও এক মেয়ে (সারা)।

বিখ্যাত ব্যবসায়ী অনিল আম্বানী এর চাইতে ২ বছরের বড় তার স্ত্রী, সাবেক বলিউড অভিনেত্রী টিনা। তারা ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলে- আন্মল ও আনশুল।‘

‘রাঙ্গীলা’ খ্যাত অভিনেত্রী উর্মিলা মাতন্দকার ২০১৬ সালের ৩ মার্চ বিয়ে করেন কাশ্মীরের ব্যবসায়ী মোহসিন আক্তার মীর। পুরোপুরি নিশ্চিত না হলেও ধরে নেওয়া হয় তাদের দুজনে বয়সের পার্থক্য নূন্যতম ১০ বছর।

নম্রতা সরদকার এর সাথে ৩ বছর ধরে পৃথক আছেন তেলেগু সিনেমার সুপারহিট নায়ক মহেশ বাবু। ‘ভস্মী’ (২০০০) সিনেমার সেটে তারা দুজন সম্পর্কে জড়ান। ২০০৫ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুজনের এক ছেলে (গৌতম) এবং এক মেয়ে (সিতারা)।


from aaj now | আজ নাউ | http://bit.ly/2Drj3Of


from DNAবাংলা http://bit.ly/2PkM9na

No comments