পর্দায় ভয়ঙ্কর সব দৃশ্যে অভিনয় করে আমাদের মন জয় করে নেন বলিউড অভিনেতা-অভিনেত্রীরা। তবে রিল লাইফ ও রিয়েল লাইফ এক নয়। ছবিতে অসম্ভবকে সম্ভব করে দেখানো তারকারা বাস্তব জীবনে ছোট ছোট জিনিসে ভয় পান। সাধারণ মানুষের মতো এরাও কিছু জিনিস দেখতেই আঁতকে ওঠেন।তাঁদের কেউ ভয় পান একাকীত্বকে, তো কেউ আবার আতঙ্কে থাকেন স্মৃতিশক্তি হারানোর।জেনে নিন বলিউড অভিনেত্রীদের অন্যরকম কিছু ভয়ের খবর।
আগামী ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সোনম কাপুর অভিনীত নিরজা। এই ছবির প্রচারে অংশ নিয়ে বলিউড সেলিব্রেটিরা তুলে ধরেছেন তাঁদের ভয় এবং কীভাবে তা তাঁরা কাটিয়ে উঠবেন সে কথা।
সালমান খান: সালমান খান তিনি একেবারেই অকুতোভয়। তাঁর মতে, যো ডর গ্যায়া উয়ো মর গ্যায়া (ভয় পেলেন তো মরে গেলেন)।
অনুপম খের : বর্ষীয়ান এই অভিনেতার ভয় স্মৃতিশক্তি খোয়ানোর। তাঁর মনে হয়, যে কোনও দিন তিনি স্মৃতিশক্তি হারাতে পারেন।
পরিণীতি চোপড়া : ইশকজাদে খ্যাত এই অভিনেত্রীর ভয় বিমান অবতরণকে ঘিরে।
আলিয়া ভাট : আলিয়া ভাটের ভয় কোনও কিছু থেকে বাদ না পড়ে যাওয়ার। আর এই ভয় কাটাতেই তিনি চেষ্টা করেন সব জায়গায় হাজির থাকার।
নীল নীতিন মুকেশ : বলিউড এই তারকার ভয় একাকীত্বকে।
রাজকুমার রাও: নিরজার প্রচারে অংশ নিয়েছেন রাজকুমার রাও। তিনি জানিয়েছেন, তাঁর আতঙ্ক কোনও একদিন তাঁকে পরিচালক বলবেন অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে। আর তিনি তা শুনেই স্থির হয়ে যাবেন। সেইসময় কীভাবে অভিনয় করতে হয় তাও তাঁর মনে পড়বে না। মনে হবে, ঈশ্বর যেন অভিনয়ের সমস্ত ক্ষমতা তাঁর থেকে নিয়ে চলে গেছেন।
শাহিদ কাপুর: শাহিদ কাপুরের মতে তিনি কাউকে ভয় না। তবে, এক ভিডিওতে মজার ছলে মীরা রাজপুতকে (তার স্ত্রী) দেখে যেভাবে চমকে গেছেন তিনি, তা থেকে পরিষ্কার শাহিদের ভয় তাঁর স্ত্রী মীরাকে।
করণ জোহর : করণ জোহরের মনে হয়, তাঁর ছবি বাঁদিক থেকে বেশি ভালো ওঠে। কিন্তু, তার পরিবর্তে ডানদিক থেকে ছবি তুললেই তা করণের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।
প্রিয়াঙ্কা চোপড়া : টেক স্যাভি প্রিয়াঙ্কার কাছে ফোন না থাকাটই সবথেকে ভয়ের। আর তাঁর এই ভয়ের অদ্ভুত নামকরণও করেছেন দেশি গার্ল “নো মো ফোবিয়া”।
অনিল কাপুর : মেয়ের ছবির প্রচারে অংশ নিয়েছেন অনিল কাপুরও। মিস্টার ইন্ডিয়া জানিয়েছেন, যখনই তিনি ডাইনিং টেবিলে খেতে বসেন, তখনই কোন খাবারের কী উৎস তা নিয়ে চর্চা শুরু করে দেন। আর সে কারণে বেশিরভাগ সময়েই তাঁর খাওয়া হয়ে ওঠে না। পরে অবশ্য স্ত্রীর কথায় হুঁশ ফিরে পেয়ে ফের খাওয়া শুরু করেন তিনি। তবে, এই ভয় তিনি কাটিয়ে উঠবেন বলে জানিয়েছেন অনিল।
from Breaking Kolkata http://bit.ly/2UjTAvO
from Vice Daily http://bit.ly/2IEN2FZ
from newswelle http://bit.ly/2ZiOGD1
from DNAবাংলা http://bit.ly/2GjbTfI

No comments