!
একসঙ্গে জীবনযাপন করতে গিয়ে জীবনের কোন এক মুহূর্তে ঝগড়া-বিবাদ হয়েই থাকে। শুধু মানুষ নয়; পশু-পাখিদের মধ্যেও ঝগড়া হয়। কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব বলে বেশীরভাগ ক্ষেত্রেই সব মিটমাট করে নেয়। কিন্তু চীনে যা ঘটল, তা জানলে চোখ কপালে উঠবে! এমটাও হতে পারে?
দুই মাঝবয়সী নারীর মধ্যে এমন ঝগড়া হল যে তারা দুজনেই শেষমেশ অজ্ঞান হয়ে পড়লেন। চীনের আংকাং শহরে এই তাজ্জব ঘটনা ঘটেছে। দুপুর ২ টো নাগাদ ধারের টাকা শোধ নিয়ে তর্কাতর্কি শুরু হয়। প্রথমটায় তারা একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছিলেন। কিন্তু শেষপর্যন্ত তা সম্ভব হয়নি। কথাকাটাকাটি শেষপর্যন্ত গড়ায় ঝগড়ায়।
একে গরম, তার ওপর অবিরাম ঝগড়া। খাবার-পানি মুখেও তোলেননি তারা। একটানা ঝগড়া করে দুজনেই গলদঘর্ম হয়ে পড়লেন। মুখ শুকিয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। তাতেও কোনও হুঁশ নেই। নিরন্তর ঝগড়া চলতেই থাকে। শেষে দুজনেই অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়েলেন। ততক্ষণে তাদের মুখে ফেনা উঠছে। পথচারীরা অ্যাম্বুলেন্স ডেকে দুই নারীকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।

from Breaking Kolkata http://bit.ly/2UC8anq
from DNAবাংলা http://bit.ly/2KRVMLN

No comments