Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

আবিষ্কার করুন আপনার তৃতীয় চোখ’টিকে!

দুই চোখ দিয়ে আমরা সাধারনত সম্মুখে ঘটে যাওয়া জিনিসগুলোকেই দেখতে পাই। কিন্তু অন্তরালেও যে ঘটে অনেক কিছু, তা আমরা দেখবো কি করে? উপায় একটা আছে! তা হলো ‘দিব্যদৃষ্টি’!

ত্রিনয়নেই নাকি লুকিয়ে থাকে দিব্যদৃষ্টি!

যদি বলেন, তৃতীয় চক্ষু বিষয়…



দুই চোখ দিয়ে আমরা সাধারনত সম্মুখে ঘটে যাওয়া জিনিসগুলোকেই দেখতে পাই। কিন্তু অন্তরালেও যে ঘটে অনেক কিছু, তা আমরা দেখবো কি করে? উপায় একটা আছে! তা হলো ‘দিব্যদৃষ্টি’!

ত্রিনয়নেই নাকি লুকিয়ে থাকে দিব্যদৃষ্টি!

যদি বলেন, তৃতীয় চক্ষু বিষয়টা কী?

বাস্তবে তা আসলে মনঃসংযোগের এক উচ্চতর পর্যায়। যার মাধ্যমে সে গোটা বিশ্বকে অনুধাবন করতে পারা যায়। সোজা কথায়, তৃতীয় চক্ষু বা থার্ড আই সাধারণ মানুষের চেতনার এক বিশেষ ক্ষমতা। যা নিয়ন্ত্রণ করবে আপনার মন ও আবেগকে। নিয়মিত কিছু অভ্যাসের মাধ্যমে আপনিও সেই ক্ষমতার অধিকারী হতে পারেন!

জেনে নিন, কীভাবে আপনিও হতে পারেন ত্রিনয়নী-

১. ধ্যানের অভ্যাস করুন। কপালের ঠিক মধ্যিখানে একটি নির্দিষ্ট কাল্পনিক বিন্দুতে মনঃসংযোগ করার চেষ্টা করুন। সাতরকম চক্র রয়েছে। এক-একটি চক্রের সঙ্গে শরীর, মন ও আধ্যাত্মিকতার এক একরকম যোগ। এরকমই কোনও একটি চক্রকে ভেবে মনঃসংযোগের চেষ্টা করুন।

২. ধ্যানের জায়গা নির্দিষ্ট করুন। সাধারণত প্রকৃতির মাঝে খোলামেলা জায়গায় বসে ধ্যান করলে ভালো হয়।

৩. ধ্যানে বসারও নির্দিষ্ট ভঙ্গি আছে। মেঝেতে বজ্রাসনে বসুন। শিরদাঁড়া সোজা রাখুন। হাত জড়ো করে কোলের উপর রাখুন। মাটিতে বসতে যদি খুব অসুবিধা হয়, তাহলে ধীরে ধীরে একটি নির্দিষ্ট ছন্দে হাঁটুন। সমস্ত চিন্তা থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করুন।

৪. মনঃসংযোগের লক্ষ্যবস্তু হিসেবে সামনে একটি জ্বলন্ত মোমবাতি রাখতে পারেন।

৫. নিজেই একটা মন্ত্র বানান। চোখ বন্ধ করে বার বার আউড়ে চলুন সেটা। মনকে বলুন শান্ত হতে। মনের উপর নিয়ন্ত্রণ বাড়ান।

৬. এভাবে বেশ কিছুদিন করার পর আপনার চিন্তা ও চলাফেরায় আসবে বিরাট পরিবর্তন। খুব সহজেই আপনি বিভিন্ন সমস্যার সমাধান অনুধাবন করতে পারবেন। তাই ভাবুন, মানব মুক্তির উপায় নিয়ে। আপনার তৃতীয় চোখ দিয়ে।


from Daily Bangla http://bit.ly/2vow32D


from DNAবাংলা http://bit.ly/2ZEDHnz

No comments