সব নারীরই নেইলপলিশ একটি অতি পছন্দের প্রসাধনী। আর এই সময়ের নারীদের বেশ জনপ্রিয় একটি ট্রেন্ড হল নেইল আর্ট। এই নেইল আর্টকরার জন্য প্রয়োজন হয় নানা রঙের নেইল পলিশের। নেইলপলিশের সবচেয়ে বিরক্তিকর দিক হল তা ফ্যাশনের পরে বা পার্টি শেষে বাড়ি ফিরে ওঠানো বা মুছে ফেলা। নেইলপলিশ পরিবর্তন করতে গিয়ে দেখলেন আপনার বাসায় রিমুভার নেই। তখন আপনার কেমন লাগবে? অনেক রাগ নিশ্চয়? এই সমস্যারও সমধান আছে। রিমুভার ছাড়াও নেইলপলিশ মুছে ফেলার সহজ কিছু উপায় আজ আপনাদের শিখিয়ে দিবো।
তাহলে আসুন জেনে নিই রিমুভার ছাড়া নেইলপলিশ তোলার সহজ কিছু উপায়
১। ভিনেগার : ভিনেগার সাধারণত সবার রান্না ঘরেই পাওয়া যায়। এই ভিনেগার দিয়ে খুব সহজে নেইলপলিশ তোলা সম্ভব। একটি তুলোর বলে ভিনেগার লাগিয়ে নখে ওপর ঘষুন। এছাড়া দ্রুত নেইলপলিশ তোলার জন্য ভিনেগারের সাথে লেবুর রস মিশিয়ে নিন। লেবুর রসের পরিবর্তে কমলার রসও ব্যবহার করতে পারেন। ভিনেগার নেইলপলিশকে নরম করে ফেলে এতে নেইলপলিশ দ্রুত উঠে যায়।
২। লেবু : প্রাকৃতিকভাবে নেইলপলিশ তোলার আরেকটি সহজ উপায় হল লেবু। এক টুকরা লেবু নিয়ে নখের ওপর ঘষুন। নেইলপলিশ উঠে যাবে। এটি প্রাকৃতিক রিমুভারের কাজ করবে। ভাল ফল পেতে কসুম গরম সাবান পানিতে হাত ৩-৬ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর লেবু ঘষুন নখের ওপর। দেখবেন নেইলপলিশ একদম গায়েব হয়ে গেছে।
৩। নতুন নেইলপলিশ লাগান : কিছুটা হাস্যকর শোনালেও যারা এত ঝামেলায় যেতে চান না তারা এই কাজটি করতে পারেন। পুরাতন নেইলপলিশের ওপর নতুন নেইলপলিশ লাগান। তারপর কোন কাপড় বা কাগজ দিয়ে ঘষুন। দেখবেন নতুন নেইলপলিশের সাথে পুরতন নেইলপলিশ উঠেও গেছে।
৪। বডি স্প্রে : বডি স্প্রে বা ডিওডেরেন্ট স্প্রে দিয়ে সহজে নেইলপলিশ তুলে ফেলা সম্ভব। একটি তুলোর বলে বডি স্প্রে স্প্রে করে নিন। তারপর সেটি নখের ওপর ঘষুন। পারফিউম যে উপাদান দিয়ে তৈরি সে উপাদানটি নেইল রিমুভারেও তৈরিতেও ব্যবহৃত হয়। তবে খুব বেশিক্ষণ পারফিউম বা বডি স্প্রে নখে লাগিয়ে রাখবেন না। এটি নখের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।
৫। হেয়ার স্প্রে : হেয়ার স্প্রে দিয়ে খুব দ্রুত নেইলপলিশ তুলে ফেলা সম্ভব। একটি তুলোর বলে হেয়ার স্প্রে স্প্রে করে নখের ওপর লাগান। তারপর এটি ঘষুন। দেখবেন এক মিনিটে নেইলপলিশ গায়েব হয়ে গেছে।
from Breaking Kolkata http://bit.ly/2V6cvP3
from DNAবাংলা http://bit.ly/2IsUe8G

No comments