ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এ জ্বালা শুরু হলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলাটা অস্বাভাবিক কিছু নয়। ঠান্ডা না গরম, ভালো না খারাপ, অন্যের খাবার কিনা তা নিয়ে ভাবার সময় থাকে না। তেমন সময় ছিল না নাইজেরিয়ান শিশুটির। ক্ষুধার জ্বালায় মালিককে না বলে বাগানে বসে ভাত খাচ্ছিল। ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি ডেবোরাহ গ্যাব্রিয়েলের। এই অপরাধে ৮ বছরের শিশুটিকে মার তো খেতেই হয়েছে, তাতেও শান্তি হয়নি গ্যাব্রিয়েলের। চোখ খেতে যখন পানি ঝড়ছে তখন ঝাল এনে তার চোখে ডলে দিয়েছে। এতেও স্বস্তি মেলেনি শিশুটির। তার গোপানাঙ্গে ঝাল দিয়েছে মহিলাটি।
বাবা মায়ের সংসারে অভাবের কারণে কাজ করতে এসেছিল মেয়েটি। কিছুদিন ভালোই কাটছিল। তারপর থেকে শুরু হয় অত্যাচার। কম খাবার দেওয়াটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। সে কারণে ক্ষুধা পেটে রেখেই উঠে পড়তে হতো তাকে। তাইতো সেদিন মালিকের ঘুমের সুযোগে কিছু ভাত নিয়ে ঘরের পেছনে বাগানে বসে খাচ্ছিল। তাও সহ্য হয়নি মহিলাটির। তাকে খেতে দেখে ক্ষিপ্ত হয়ে উঠে এবং মারধর শুরু করে। তার চিৎকারে মহিলাটির মন না গললেও প্রতিবেশিরা বিষয়টি সহ্য করতে পারেনি। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। জামিন চাওয়া হলেও পুলিশ তাকে জামিন দেয়নি।
from Daily Bangla http://bit.ly/2V7rEkh
from DNAবাংলা http://bit.ly/2J1JYni

No comments