৯০ এর দশকে বেশ কয়েকটি বলিউড সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। নাম কাশ্মীরে শাহ। বর্তমানে কমেডিয়ান কৃস্না অভিষেকের স্ত্রী তিনি। টিভি সিরিয়ালেরও পরিচিত মুখ তিনি। গত বছরই সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হয়েছেন তিনি। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার সাক্ষাৎকারে নিজের মা হবার অভিজ্ঞতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। মা হওয়ার জন কতটা কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে সেই ব্যাপারেই খুলে বলেছেন মিডিয়াতে।
তিনি জানান, স্বাভাবিক পদ্ধতিতে মা হবার জন্য বহুবার চেষ্টা করে গেছেন তিনি। কিন্তু বারবার ব্যর্থ হয়ে সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হইয়াছেন তিনি। প্রায় ১৪ বার গর্ভপাত হয়েছিল তার।
তিনি আরও বলেন যে অনেকেই মনে করতেন যে শরীরের গঠন বা ফিগার যাতে নষ্ট না হয় তার জন্য সারোগেসি পদ্ধতিটিকে বেছে নিয়েছেন তিনি। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। তিন বছর ধরে একটানা মা হওয়ার জন্য চেষ্টা কপড়েছিলেন এবং সাথে লড়াইও। কিন্তু ১৪ বার গর্ভপাত হয় তার। এরপর থেকে তিনি আই ভি এফ ইনজেকশন নেওয়া শুরু করেন। শারীরিক গঠন হারানোর পাশাপাশি মেজাজও কখনো কখনো নিয়ন্ত্রণে থাকতোনা তার। মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন তিনি।
জীবনে সবকিছুই দেরিতে পেয়েছেন বলে জানান তিনি। মা হয়েছেন বেশি বয়সে। তবে বর্তমানে দুই ছেলেকে পেয়ে আনন্দে উৎফুল্ল তার মন। মা হবার পর থেকেই সব বদলে গেছে তার জীবনে।
from Daily Bangla http://bit.ly/2ZMrKfQ
from DNAবাংলা http://bit.ly/2V59xuX

No comments