বয়স ধরে রাখতে সবাই চায়। কিন্তু প্রকৃতির নিয়মে সময়ের সাথে সাথে সবার বয়স বৃদ্ধি পায়। এরসাথে বৃদ্ধি পেতে থাকে ত্বকের বয়স। ত্বকের বয়স ধরে রাখার জন্য কত কিছু করা হয়। কত ফেসপ্যাক, কত ক্রিম, কত বিউটি ট্রিটমেন্ট আরও কত কী! প্রতিদিন ত্বকের যত্নে আমরা কিছু না কিছু করে থাকি। ফলের কিছু প্যাক ব্যবহার করতে পারেন, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার সাথে সাথে ধরে রাখবে ত্বকের বয়স।
১। মধু আঙ্গুরের ফেসপ্যাক
কিছু আঙ্গুর পেস্ট করে নিন। এরসাথে এক চা চামচ বিশুদ্ধ মধু মেশান। মধু এবং আঙ্গুরের প্যাকটি ত্বকে লাগান ১৫ মিনিট। এরপর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মধু এবং আঙ্গুর উভয় অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান। এটি ত্বকের ইনফ্লামেশন দূর করে থাকে।
২। কলা, টকদইয়ের ফেসপ্যাক
ত্বকে বলিরেখার ছাপ দূর করতে বেশ কার্যকর ফল হল কলা। একটি কলার পেস্ট, এক চা চামচ মধু এবং এক চা চামচ টকদই ভাল করে মেশান। সবগুলো উপাদান দিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
৩। আম এবং ডিমের সাদা অংশ
দুই চামচ আমের ভিতরের অংশ, একটি ডিমের সাদা অংশ এবং এক চা চামচ গলানো মাখন একসাথে মেশান। ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। আম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
৪। আপেল এবং মধুর প্যাক
প্রথমে একটি আপেল সিদ্ধ করে ম্যাশ করে নিন। আপেলের পেস্টের সাথে এক চা চামচ মধু এবং এক চা চামচ গুঁড়ো দুধ ব্যবহার করুন। সবগুলো উপাদান একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি ত্বকে লাগান। ১৫ মিনিট পর মুখ কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের বলিরেখা দূর করে ত্বক করে তুলবে স্বাস্থ্যজ্বল।
৫। পেঁপে এবং মুলতানি মাটি
চার-পাঁচটি পাকা পেঁপে ম্যাশ করে পেস্ট করে নিন। এরসাথে এক টেবিল চামচ মুলতানি মাটি মেশান। এই প্যকটি ত্বকে মুখে লাগান। ২০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। এই প্যাকটি ত্বক থেকে মৃত কোষ দূর করতে বেশ কার্যকর
from Daily Bangla http://bit.ly/2vrlwnC
from DNAবাংলা http://bit.ly/2GRZXlx

No comments