Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ওজন কমাতে ভাতের বদলে সালাদ খান

খেতে ভালোবাসেন না এমন মানুষ খুবই কম। খাই খাই স্বভাবের কারণে মোটা হওয়ার গল্পও কম নয়। কিন্তু একবার মোটা হয়ে গেলে তা কমানো খুবই কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় ওজন কমাতে চাইলে ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়ে বিভিন্ন ধরনের সালাদ খেতে পারেন।








খেতে ভালোবাসেন না এমন মানুষ খুবই কম। খাই খাই স্বভাবের কারণে মোটা হওয়ার গল্পও কম নয়। কিন্তু একবার মোটা হয়ে গেলে তা কমানো খুবই কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় ওজন কমাতে চাইলে ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়ে বিভিন্ন ধরনের সালাদ খেতে পারেন।

শীত শেষে গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে চেহারা এবং স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হওয়া দরকার। কারণ, গরমে খাবার হজম হওয়া একটু সময়সাপেক্ষ আর শীতে যে ওজনটা আমরা বাড়িয়ে ফেলি, তা ঝরানোর জন্য আদর্শ সময়ও বটে। বেশ কয়েকটি সালাদের মাধ্যমে গরমে আপনি পেতে পারেন সুস্থ ঝরঝরে শরীর এবং এর মাধ্যমে কমে যাবে আপনার ওজনও। তেমনই কয়েকটি সালাদ তৈরির পদ্ধতি-

ওয়ালনাট সহযোগে সবুজ সালাদ

লেটুস পাতা, বাঁধাকপির পাতা এবং ওয়ালনাট ভিনিগারে ডুবিয়ে রেখে দিন। উপর থেকে অল্প টমেটো বা চেরি স্লাইস করে দিন। আপনার স্বাস্থ্যকর সালাদ তৈরি।

সবুজ আপেলের সালাদ

সবুজ আপেল টুকরো করে কেটে নিন, সঙ্গে কাঁচা আম, লেবুর রস, মশলা, লবণ ও গোলমরিচ মিশিয়ে নিলেই তৈরি এই সালাদ।

বাঁধাকপির সালাদ

এই সালাদটি খুবই স্বাদু এবং হালকা। ক্যাপসিকাম, টমেটো, বাঁধাকপির সঙ্গে সস এবং মেয়োনিজ মিশিয়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা ঠাণ্ডা নামিয়ে খান। গরমে এটা খুবই ভালো লাগে।

শসা, কালো অলিভ ও পুদিনা পাতার সালাদ

গরমে সবচেয়ে গুরুত্বপূর্ণ শসা। এটি শরীরে জলের ভারসাম্য বজায় রাখে এবং এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সঙ্গে কালো অলিভ এবং পুদিনা পাতা মিশিয়ে উপর থেকে একটু গোলমরিচ-লবণ এবং অন্য যেকোনো পছন্দের সবজি ছড়িয়ে দিয়ে খেতে পারেন।

মেলন সালাদ

যে কোনও রকমের মেলনজাতীয় ফল গরম কালে খুবই উপকারী বলে বিবেচিত হয়। যেমন তরমুজ, ক্যন্টালোপ ও অন্য মেলন জাতীয় ফল মিশিয়ে নিলেই তৈরি এই সালাদ।

এই সালাদগুলো খেতে ভালো লাগবে এবং ওজন কমানোর জন্য ওষুধ হিসেবে কাজ করবে। তাই ওজন কমাতে চাইলে প্রতিবেলা খাবারে এমন সালাদের এক পদ রাখুন।


from Breaking Kolkata http://bit.ly/2ZfQFbh


from DNAবাংলা http://bit.ly/2XbmUX8

No comments