Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

এই বাড়ির দাম কত জানেন ?

মুম্বই বেড়াতে গেলে শাহরুখ ভক্তদের কাছে অন্যতম ‘পীঠস্থান’ কিং খানের বাড়ি ‘মন্নত’। একবার ‘মন্নত’-এর সামনে গিয়ে একটি ছবি তুলতে না পারলে মুম্বই ভ্রমণই বৃথা। এই বাড়িটির সঙ্গে যেমন স্বয়ং কিং খানের অনেক আবেগ জড়িয়ে, তেমনই ভক্তরাও এড…

মুম্বই বেড়াতে গেলে শাহরুখ ভক্তদের কাছে অন্যতম ‘পীঠস্থান’ কিং খানের বাড়ি ‘মন্নত’। একবার ‘মন্নত’-এর সামনে গিয়ে একটি ছবি তুলতে না পারলে মুম্বই ভ্রমণই বৃথা। এই বাড়িটির সঙ্গে যেমন স্বয়ং কিং খানের অনেক আবেগ জড়িয়ে, তেমনই ভক্তরাও এড়িয়ে যেতে পারেন না ‘মন্নত’-কে। কিন্তু এই বাড়ির দাম কত জানেন?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান মোট ৫,১০০ কোটি টাকার মালিক। তাঁর বার্ষিক আয় ২৫৬ কোটি টাকা। জীবনে সবথেকে দামি কোন জিনিস কিনেছেন জিজ্ঞাসা করা হলে এসআরকে জানান, ‘মন্নত’ বাংলোটিই সবথেকে বেশি টাকা খরচ করে তিনি কিনেছেন। কিং খান জানান এই বাংলোর দাম ২০০ কোটি টাকা।
শাহরুখের কথায়, ‘‘আমি দিল্লির মানুষ। আর দিল্লিতে সবাই বাংলোয় থাকতে অভ্যস্ত। আর মুম্বইয়ের মানুষ ফ্ল্যাটে থাকে। দিল্লিতে কেউ তেমন স্বচ্ছল না হলেও, তাঁদের একটি ছোট বাংলো অন্তত থাকে।’’
কিন্তু মুম্বইতে যখন শাহরুখ এসেছিলেন, তখন তিনি বিবাহিত। সেই সময়ে মুম্বই এসে একটি অ্যাপার্টমেন্টে থাকতেন শাহরুখ ও গৌরী। তাই দেখে বাদশার শাশুড়ি বলেছিলেন, ‘‘এত ছোট বাড়িতে থাকো তুমি।’’
শাহরুখের কথায়, ‘‘মন্নত দেখার পরে আমার দিল্লির বাড়িগুলোর কথাই মনে পড়েছিল। তাই আর অপেক্ষা না করে এই বাড়িটিই কিনে ফেলি।’’
প্রসঙ্গত, সম্প্রতি শাহরুখের ‘জিরো’ ছবিটি মুক্তি পেয়েছে। ক্যাটরিনা ও অনুষ্কা অভিনীত এই ছবিটি বক্স অফিসে ১০০ কোটি টাকা ব্যবসা করেছে।

No comments