প্রেসকার্ডনিউস,মুর্শিদাবাদে: সূত্রের খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদে সুতি থানার পুলিশ। ধৃত ছবি সিংহ নামে ওই ব্যক্তি মুর্শিদাবাদে সামশেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। আগ্নেয়াস্ত্র সরবরাহ করার সময় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে- 10টি 7mm পিস্তল ও 7.65mm 50 রাউন্ড গুলি। ধৃতকে শনিবার জেলা আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে 7 দিনের জন্য পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা পুলিশসুপার মুকেশ কুমার।
Subscribe to:
Post Comments (Atom)

No comments