শৈলশহর দার্জিলিং এ ঠান্ডায় কাঁপছেন মানুষ ।ঠান্ডায় বেশীরভাগ লোকেরই আজ বাড়ির থেকে বের হন নি ।তাপমাত্রা ঘোরাফেরা করেছে 3থেকে 4ডিগ্রীর মধ্যে। যারা বাইরে বের হয়েছেন পুরোপুরি নিজেকে ঢেকে নিয়েছেন। গোটা পাহাড় ছিলো আজ ঠান্ডায় কাবু । ঠান্ডার সাথে ছিলো হাওয়া। সন্ধ্যার পরে বিশেষ করে 5টার পরে এলাকা একেবারে জনমানব শুন্য হয়ে পড়ে ।
আবহওয়া দপ্তর জানিয়েছে পাহাড়ী এলাকায় ঠান্ডা বাড়বে । আজ দার্জিলিং এ ম্যাল ছাড়া অন্যান্য জায়গাতে পর্যটকেরা হোটেল ছেড়ে বাইরে বের হন নি। ঠান্ডাতে সূর্যের দেখা পাওয়া যায় নি ফলে মানুষ হোটেল ছেড়ে বাইরে বের হওয়া থেকে বিরত থেকেছেন। সবমিলিয়ে মকর সংক্রানতিতে দার্জিলিং ছিলো অনেকটাই শান্ত।


No comments